ক্রিকেট

বিসিবি ছাড়লেন জালাল ইউনুস

জালাল ইউনুস সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, বাসের পেছনে ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি ছাড়লেন জালাল ইউনুস, তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাস ও ট্রেন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের নেতৃত্বে ছিলেন। গণমাধ্যমকে নিজেই পদ ছাড়ার খবর জানিয়েছেন তিনি।

প্রভাবশালী পরিচালক জালাল ইউনুস পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।

এ দুটি পদ থেকে আসতে পারে নতুন পরিচালক। যাদের একজন দায়িত্ব নিতে পারেন বিসিবি সভাপতি হিসেবে।

সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে সভাপতির দায়িত্ব নিতে প্রস্তাব দেয়া হয়েছে।

বিষয়:আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা জালাল ইউনুস তামিম নাজমুল হাসান বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…