চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির সেই ৪ কাউন্সিলর আসলে ‘বৈধ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ১৬৭ জনের সেই তালিকা থেকে চার কাউন্সিলরের ব্যাপারে আপত্তি উঠেছিল। তবে কাউন্সিলরশিপে পরিবর্তন কিংবা বাতিল করার মতো যথাযথ কারণ খুঁজে না পাওয়ায় ওই ৪ ভোটারকে বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব) মো. ওমর ফারুক বিষয়টি নিয়ে বলেন, ‘চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুনানি শেষে তাদের বৈধতা দেয়া হয়েছে।’

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দুটি ক্লাব লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সকে চলতি বছর বিসিবি নিষিদ্ধ করায় ভোটার সংখ্যা নেমে আসার কথা ১৬৫-তে। ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘গতবার ভোটার তালিকায় না থাকা দু’জন ভোটার এবার নিবন্ধিত হয়েছে। তারা, বরিশাল শিক্ষা বোর্ড আর মেহেরপুর জেলা।’

নির্বাচনে মোট ভোটার হওয়ার কথা ছিল ১৭২ জন। পাঁচ প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পায়নি বিসিবি। যে পাঁচটি সংস্থা কাউন্সিলরের নাম পাঠায়নি তারা- বান্দরবন জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

নানা বিতর্ক আর আইনি জটিলতা অনেকটা কাটিয়ে আগামী ৩১ অক্টোবর হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন কাউন্সিলররা। সেগুলো যাচাই-বাছাই হবে ২৫ অক্টোবর। আপিল গ্রহণ ও শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT