চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৭, জুন ২০২৬
জনপদ, ঢাকা, স্পোর্টস
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ম্যাচকে কেন্দ্র করে কয়েকদিন একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ কারণে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রোডে ওই সব তারিখে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ওই সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি আরও জানিয়েছে, মিরপুর-১ অভিমুখী যানবাহনগুলোকে বিকল্প পথ হিসেবে প্রশিকা ক্রসিং হয়ে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাঁহ মাঠ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Reneta

সর্বসাধারণ ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডবাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচবিসিবিবিসিবি নির্বাচনমিরপুরে সড়ক বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT