চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিসর্জনে’র মূল্য চোকাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

সকালে সৌম্য ‘খেলবো, খেলবো না’ করতে করতে উইকেট বিলিয়ে আসেন। লেগ স্টাম্পের অনেক বাইরের বলে পথ হারান সাকিব। রিয়াদও দ্রুত পথ ধরেন। স্বস্তির উদ্বোধনী জুটির পর এমন ধাক্কায় এলমেলো হয়ে যায় বাংলাদেশ। মিরাজকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক মুশফিক। সেখান থেকে ১০৬ রানের জুটি গড়ে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন মিরাজ (৪১)।

দ্বিতীয় দিন সৌম্য-তামিম ১১৮ রানের জুটি উপহার দেন। যেটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। বৃহস্পতিবার সৌম্য ব্যক্তিগত ৭১ রানে ফিরে যান। দ্বিতীয় দিন তামিম ফিরেছিলেন ৬৬ রানে। এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯৮। মুশফিক ৭৫ রানে ব্যাট করছেন।

সৌম্যকে লেগ স্টাম্পের উপরে শর্ট বল করেছিলেন সুরাঙ্গা লাকমাল। প্রথম ছেড়ে দিতে চেয়েছিলেন। কী মনে করে শেষ মুহূর্তে ব্যাট দিতে চান। অলস এই শটের খেসারত দেন ফাইন লেগে ধরা পড়ে। ফেরার আগে ১৩৭ বলে ৭১ রান করে গেছেন।

সাকিবকে (২৩) ফিরিয়েছেন লাক্সান সান্দাকান। তার আউটের ধরণটাও প্রায় তামিমের মতো। লেগ স্টাম্পের বলে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। দ্রুত এসে ফিরে যান মুমিনুল হক (৭)। বোল্ড হওয়ার আগে রিয়াদ করেছেন ৮।

শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৪ রান করে। বাংলাদেশের সফল বোলার বলতে এক মিরাজ। ২২ ওভার বল করে ১১৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজ ২৫ ওভারে দুই উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ৬৮। সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন সাকিব আল হাসান। ৩২ ওভারে ১০০ রান খরচায় এক উইকেট তার। শুভাশিস রায় প্রথমদিন এক উইকেট নিয়েছিলেন। তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।তাসকিন ফিরিয়েছেন একজনকে।

লঙ্কানরা বড় স্কোর গড়ে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে। প্রথম দিন শুভাশিসের বলে শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান একাই করেছেন ১৯৪। আসিলা গুনারত্নে মিডলঅর্ডারে ৮৫ করে তাকে সঙ্গ দেন। নিরোশান ডিকেওয়াল্লা করেন ৭৫। অর্ধশতক পেয়েছেন দিলরুয়ান পেরেরাও (৫১)।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরেক প্রতারণা মামলায় রাগীব আলী ও তার ছেলের কারাদণ্ড

পরবর্তী

এলগারের জবাব দিচ্ছেন উইলিয়ামসন

পরবর্তী

এলগারের জবাব দিচ্ছেন উইলিয়ামসন

সরকারের ভুল নীতি জঙ্গিদের সহায়ক হচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT