চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক প্রতারণা মামলায় রাগীব আলী ও তার ছেলের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
আদালত, জনপদ, সিলেট
A A

সিলেট প্রতিনিধি: প্রতারণা মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

পলাতক থেকে পত্রিকা সম্পাদনার মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় এ রায় ঘোষণা করা হয়।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানিয়েছেন, এক বছরের কারাদণ্ডাদেশ  ছাড়াও রাগীব আলী ও আব্দুল হাইকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল এবং আত্মসাতের দুই মামলায় গেলো বছরের ১০ আগস্ট আদালত রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির দিনই ভারতে পালিয়ে যান তারা। পলাতক থেকেই রাগীব আলী ও তার ছেলে ‘দৈনিক সিলেটের ডাক’ নামে একটি স্থানীয় পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় রাগীব আলীর নাম প্রকাশক ও তার ছেলে আবদুল হাইয়ের নাম সম্পাদক হিসেবে ছাপা হয়।

পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করে রাগীব আলী ও তার ছেলে পাঠকদের সঙ্গে প্রতারণা করেছেন এমন অভিযোগে গেলো বছরের ৮ সেপ্টেম্বর নগরীর উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার আদালতে একটি মামলা দায়ের করেন। গত ৬ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক ৯ মার্চ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য্য করেন।

এর আগে তারাপুর চা বাগান জালিয়াতি মামলায় ১৪ বছর কারাদণ্ড হয় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: ১ জনের লাশ উদ্ধার

পরবর্তী

‘বিসর্জনে’র মূল্য চোকাচ্ছে বাংলাদেশ

পরবর্তী

‘বিসর্জনে’র মূল্য চোকাচ্ছে বাংলাদেশ

এলগারের জবাব দিচ্ছেন উইলিয়ামসন

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT