চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ভুল নীতি জঙ্গিদের সহায়ক হচ্ছে: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৪১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
রাজনীতি
A A

সরকারের ভুল নীতি জঙ্গিদের সহায়ক হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের এই নীতির কারণে দেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, জঙ্গি তৎপরতার দিক থেকে আমেরিকা তিনটি দেশকে চিহ্নিত করেছে। তার মধ্যে রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। এটি অত্যন্ত লজ্জার, অপমানের। এটি সরকারের ভুল পদক্ষেপ ও ভুল নীতির কারণে হচ্ছে বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগ অর্থনৈতিক প্রবৃদ্ধির ধোঁয়া তুলে জনগণকে বোকা বানাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজকের এসব পরিসংখ্যান সঠিক নয়। এই সরকার ব্যাংক, শেয়ার বাজারসহ সবকিছু লুট করে নিয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশ যে সামরিক চুক্তি করতে যাচ্ছে তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে আর জনগণ কিছুই জানবে না, তা হবে না।

ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। বিরোধীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।। আজকে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। গণমাধ্যমকে সুকৌশলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভিন্ন মতকে আড়াল করে দেয়া হচ্ছে।

Reneta

বৃহস্পতিবার প্রকাশিত একটি দৈনিক পত্রিকা দেখিয়ে তিনি বলেন, পত্রিকা দেখুন। বিএনপির সংবাদ এসেছে চার নম্বর পৃষ্ঠায়। ধীরে ধীরে আড়াল করা হচ্ছে। এটি সরকারের কৌশল। গণমাধ্যমকে কৌশলে চাপ দিয়ে ভিন্ন মতের খবর প্রচার থেকে বিরত রাখার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালেও আওয়ামী লীগ একই আচরণ করেছিলো এবং আজকের মতোই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলো । এভাবে টিকে থাকা যায় না। আওয়ামী লীগ ইতিহাস ভুলে গেছে বলে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার বাকশালকে পুনরুজ্জীবিত করছে। এভাবে টিকে থাকা যায় না। জনগণ মানবে না। এখানে বাকশাল টিকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদবিএনপিবিএনপি-মির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT