চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিষ-শ্বাস’-এর বিশেষ প্রদর্শনী রবিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিষ-শ্বাস’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানমালায় ‘বিষ-শ্বাস’ এর একটি বিশেষ প্রিমিয়ার হবে বলে জানান নির্মাতা খান জেহাদ।

এটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য করেছেন তিনি। ১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের যে ছক তৈরি করা হয়েছিল, হুবহু সেই ছকে না হলেও স্বাধীনতার এত বছর পরেও আদর্শীক মতভেদের কারণে প্রগতিশীল লেখক, শিল্পী কিংবা সংস্কৃতি কর্মীরা এখনো বিশেষ একটি গোষ্ঠীর টার্গেট হয়েই রয়েছে। এমনই কাহিনী নিয়ে এই স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা খান জেহাদ।

তিনি বলেন, সম্পূর্ণ ছবিটি তৈরি হয়েছে কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া। তাই শব্দ পরিকল্পনার বিষয়টা এই ছবির ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জিং ছিল। ছবিটি শিগগিরই সেন্সরের জন্য জমা দেয়া হবে বলেও তিনি জানান ।

১৬ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে অভিনেতা কাজী রাজু বলেন, কাজটি করেছি ভিন্নধর্মী চরিত্রের প্রতি ভীষণ ক্ষুধা থেকে। এখানে আমার চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করা একজন লেখকের। পুরো গল্পটি একটি মাত্র ঝড় বৃষ্টির রাতের। নির্মাতা হিসেবে জেহাদ ভাই কাজ খুব কম করলেও আমার খুবই পছন্দের। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পরিচালকের তৈরি করা চরিত্রটি হয়ে উঠতে কিন্তু আরো ভালো না করতে পারার একধরনের অতৃপ্তি তো থেকেই যায় আমাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুদ্ধিজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT