চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতবছরের তুলনায় ৭ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৬২ লাখ স্মার্টফোন বিক্রি

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৩:০৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
বিভিন্ন ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের স্মার্টফোন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বিশ্বজুড়ে স্মার্টফোনের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মার্কিন গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেশনের সাম্প্রতিক একটি প্রতিবেদন এমন চিত্র উঠে আসে।

গার্টনার জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি ৩৬ কোটি ৬২ লাখ ইউনিট। এ সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্যামসাংয়ের স্মার্টফোন। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সাউথ কোরীয় টেক জায়ান্টের ৭ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছিল, সেখানে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি ৮ কোটি ২৫ লাখ ৪০ হাজার। অর্থাৎ এ সময়ে বিক্রি বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

গ্যালাক্সি নোট৭ বিড়ম্বনার পর গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস স্যামসাংয়ের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ দুটি মডেলের স্মার্টফোন বাজারে আসার পর থেকেই প্রতিষ্ঠানটির স্মার্টফোনের চাহিদা বেড়ে গেছে।

Banglabid

বিক্রির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন। দ্বিতীয় প্রান্তিকে মোট ৪ কোটি ৪৩ লাখ ১০ হাজার ইউনিট আইফোন বিক্রি হয়েছে। যা  গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কমে।

তৃতীয় অবস্থানে থাকা চীনের হুয়াওয়ের বিক্রি বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার স্মার্টফোন বিক্রি করেছে তারা। এক বছর আগে প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩ কোটি ৬ লাখ ৭০ হাজার ইউনিট।

৪৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ তালিকার  চতুর্থ স্থানে রয়েছে চীনা কোম্পানি অপো।

Reneta

তবে প্রবৃদ্ধির হারের দিক থেকে সবাইকে টেক্কা দিয়েছে চীনের ভিভো। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৭০ দশমিক ৮ শতাংশ। ভিভো রয়েছে পঞ্চম স্থানে। 

দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের ৮৭ দশমিক ৭ শতাংশই ছিল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের দখলে। অন্যদিকে মাত্র ১২ দশমিক ১ শতাংশ বাজার অংশীদারিত্ব ছিল আইওএসের নিয়ন্ত্রণে।

সার্বিকভাবে বছরটি স্মার্টফোন কোম্পানিগুলোর জন্য কেমন যাবে – এ প্রসঙ্গে আনশুল গুপ্ত বলেন, হুয়াওয়ে, অপো ও ভিভোর মতো চীনা ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই বাড়ছে। তা সত্ত্বেও চলতি বছরে স্যামসাংয়ের ভালোই প্রবৃদ্ধি হবে বলে আমরা আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোনস্যামসাং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ড

পরবর্তী

রাজ্জাকের ‘আগুন’ দেখতে অগ্রিম টিকিট কিনছে দর্শক

পরবর্তী
‘‘আগুন’ ছবির দৃশ্যে রাজ্জাক ও শাবানা

রাজ্জাকের 'আগুন' দেখতে অগ্রিম টিকিট কিনছে দর্শক

বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা সভায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রায় নিয়ে বিএনপির আনন্দের কিছু নেই: গয়েশ্বর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT