চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে প্রতি ৯ জনে একজন অপুষ্টির শিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

বিশ্বে বর্তমান জনসংখ্যার প্রায় ৮২১ মিলিয়ন লোক অপুষ্টিতে ভুগছে। অথাৎ প্রতি ৯ জনে একজন করে অপুষ্টির শিকার। ২০১৭ সালের জাতিসংঘের এক গবেষণায় এই তথ্য বেড়িয়ে এসেছে।

গবেষণায় তথ্যানুসারে দেখা যায় গত তিন বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। পাঁচ বছরের নিচে প্রায় ১৫১ মিলিয়ন শিশু নিম্ন অপুষ্টিতে ভুগছে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ।

জাতিসংঘের গবেষকদল বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে জলবায়ুর চরম পরিবর্তনকে দায়ী করছে। সঙ্গে সঙ্গে বিশ্বকে সম্মিলিতভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

রিপোর্টে বলা হয়, উন্নত বিশ্বের খাদ্য নিরাপত্তা এবং অধিক পুষ্টিজনিত কারণে প্রতি ৮ জনে একজন স্থূলতার শিকার হচ্ছে যার সংখ্যা প্রায় ৬৭২ মিলিয়নের বেশি।

গবেষণায় দেখানো হয় দ্রুত জলবায়ুর চরম পরিবর্তনের ফলে ১৯৯০ সালের পর থেকে বন্যা, খরা, ঝড়সহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ প্রায় দুইগুণ বৃদ্ধি পেয়েছে।জলবায়ুর পরিবর্তন আমাদের শস্য উৎপাদন এবং খাদ্য সরবরাহের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।তবে সমাধান হিসেবে তারা দুইটি উপায়ের কথাও উল্লেখ্য করেছেন। তারা মনে করেন খাদ্য শস্য উৎপাদনের ক্ষেত্রে যোগ্য ও দক্ষ লোক নিয়োগ এবং নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে আর্থিক নিশ্চয়তা করতে পারলে এই অবস্থার পরিবর্তন হতে পারে।

বিশ্বে যেসব দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল ও কৃষি উৎপাদন ব্যবস্থা প্রাকৃতিক বৃষ্টির পানি ও আবহাওয়ার উপর নির্ভর করে সেইসব দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের  ওই গবেষকদল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নির্বাচনে নাশকতা করলে ব্যবস্থা: অর্থমন্ত্রী

পরবর্তী

বুধবার ইসলামি নববর্ষের প্রথমদিন

পরবর্তী

বুধবার ইসলামি নববর্ষের প্রথমদিন

বিশ্বকাপের জন্য টেস্টের স্বপ্ন ছাড়ছেন মিলার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT