রাজনীতি

বিএনপি নির্বাচনে নাশকতা করলে ব্যবস্থা: অর্থমন্ত্রী

বিএনপি নির্বাচনে নাশকতা করলে ব্যবস্থা: অর্থমন্ত্রী

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি নাশকতা করলে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ছয় দিনব্যাপী ক্যান্সার বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠান শেষে একথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আয়াত এডুকেশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও সীমন কলেজ বোস্টন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

বিষয়:আগামী জাতীয় নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…