চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি: জরিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
মোদি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন ডেটা ইনটেলিজেন্স সংস্থা মর্নিং কনসাল্টের গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশিত তথ্যে মোদির পরে অবস্থান করছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

হিন্দুস্থান টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

মেক্সিকো, ইতালির রাষ্ট্রপ্রধানকে পেছনে ফেলে মোদি এগিয়ে গেছেন সবার আগে। তার ধারেকাছেও নেই মার্কিন প্রেসিডেন্ট। সারাবিশ্বজুড়ে প্রাপ্ত বয়স্কদের মধ্যে সমীক্ষা করেছিল সংস্থা। ২০১৯ সালে এব্যাপারে তথ্য সংগ্রহ করেছিল মর্নিং কনসাল্ট।

প্রতিবেদনে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্য়ান্ড্রেজ লোপেজ ওব্রাডর। তার অ্যাপ্রুভাল ৬৬ শতাংশ। ৫৮ শতাংশ অ্য়াপ্রুভাল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। চতুর্থ স্থানে রয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তার অ্যাপ্রুভাল রেটিং একটু কম, ৫৪ শতাংশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কল মরিসন ৪৭ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। PM Modi again tops global approval rating

২০২০ সালের জুন মাসে মর্নিং কনসাল্টের সমীক্ষাতেও ৬৬ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং নিয়ে সেরা ছিলেন মোদি। এদিকে এবারের রেটিং অনুসারে প্রথম পাঁচেও নেই বিশ্বের শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট। তিনি ৪৪ শতাংশ রেটিং নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। ৪৩ শতাংশ রেটিং নিয়ে জাস্টিন ট্রডু রয়েছেন সপ্তম স্থানে। বিশ্বের প্রথম দশের মধ্যে স্থান পেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর ইইউর নিষেধাজ্ঞা

মে ১২, ২০২৬
ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

মে ১২, ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT