চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের এক নম্বর ‘হ্যান্ডসাম অভিনেতা’ হৃত্বিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

বিশ্বের বিভিন্ন দেশের অভিনেতাদের হারিয়ে ‘মোস্ট হ্যান্ডসাম অভিনেতা’র তকমা পেলেন বলিউড হার্টথ্রব অভিনেতা হৃত্বিক রোশন। সদ্য প্রকাশ হওয়া ‘ওয়ার্ল্ডস টপমোস্ট ডটকম’ নামে একটি ওয়েবসাইটের জরিপ বলছে, ২০১৭ সালে পুরো বিশ্বের ‘এক নম্বর হ্যান্ডসাম অভিনেতা’ হৃত্বিক!

সুঠাম শরীর, পেশিবহুল হাত, সোনালী চুল, সাদা-নীল চোখের মনি, মন মাতানো নাচ; এসব কারণেই তাকে আগেই বলিউডের ‘গ্রিক গড’ উপাধি দেয়া হয়েছিল। এবার হৃত্বিকের সাফল্যে যোগ হলো নতুন পালক। ওই ওয়েব সাইটের জরিপে হৃত্বিককে এক নম্বর হতে সেয়ানে সেয়ানে টক্কর দিতে হয়েছে। কেনোনা তিনি হারিয়েছেন হলিউডের রবার্ট প্যাটিনসন, টম হিডেলস্টোনের মতো তারকাদের।

তবে হৃত্বিক একা নন, তালিকার প্রথম পাঁচ জনের মধ্যে উঠে এসেছে বলিউডের ‘ভাইজান’খ্যাত নায়ক সালমান খানের নামও। এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। ওয়েব সাইটটির কর্তৃপক্ষ বলছে, তারা এই জরিপ চালিয়েছেন প্রত্যেক অভিনেতার শারীরিক গঠন, কার্যকলাপ, তাদের অভিনীত ছবির বক্স অফিস কালেকশনসহ বিভিন্ন দিক বিচার করে।

এর আগে ২০১৬ সালে একই ওয়েব সাইটের একটি জরিপে ‘গুড লুকিং ম্যান’ হিসেবে তৃতীয় হয়েছিলেন ‘কই মিল গায়া’ ছবির এই নায়ক। এছাড়া ‘ইস্টার্ন আই’ নামের ইংল্যান্ডের একটি সাপ্তাহিক সংবাদপত্রের বিচারে ২০১১ ও ২০১২ সালে টানা দুবার ‘৫০ সেক্সিট মেন ইন দ্য ওয়ার্ল্ড’ এর খেতাবও জিতে নিয়েছিলেন হৃতিক।

অন্যদিকে বলিউডের সুপারহিরোধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘কৃষ’ অন্যতম। শিগগির শুরু হবে এর চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ এর দৃশ্যায়ন। এবারও প্রধান চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন। পাশাপাশি এবার খলচরিত্রেও দেখা যাবে তাকে।

সম্প্রতি হৃত্বিকের জন্মদিন উপলক্ষে মুক্তির তারিখ ঘোষণা করেছেন তার বাবা রাকেশ রোশন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হৃত্বিকের বাবা, পরিচালক রাকেশ রোশন লিখেছেন, ‘কৃষ ৪’-এর মুক্তির তারিখ ঘোষণার জন্য আজকের (হৃত্বিকের জন্মদিন) দিনটি সেরা। ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষরাকেশ রোশনহৃত্বিক রোশনহ্যান্ডসাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আদ-দ্বীন হাসপাতালের শোকজ জবাবে সন্তুষ্ট না হলে আইনগত ব্যবস্থা’

জুন ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জুন ৬, ২০২৬

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT