চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বরেকর্ডের দিনে জোড়া গোল রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও জোড়া গোলের উদযাপন, বিশ্বরেকর্ডের দিনে ফুটবল. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে ধরা দিলো সেই প্রতীক্ষিত শিখর। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বরেকর্ড ভাঙা-গড়ার দিনে জোড়া গোলে পর্তুগালকে জিতিয়েছেন সিআর সেভেন।

বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নেমেছিল পর্তুগাল। ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। দুটি গোলই এসেছে মহাতারকা অধিনায়কের থেকে।

গত ইউরোয় আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে ইরানের আলী দাইয়িকে ছুঁয়েছিলেন রোনালদো। বুদাপেস্টে গ্রুপপর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে সেদিনও জোড়া গোল করেছিলেন।

Banglabid

ইরানের কিংবদন্তি দাইয়ির সেই ১০৯ গোল টপকে বিশ্বরেকর্ডটি এখন একার রোনালদোর। পর্তুগাল জার্সিতে তার মোট গোল হয়ে গেল ১১১টি।

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন রোনালদো। ৪৫ মিনিটে জন ইগান গোল করে আইরিশদের লিড এনে দেন। সেই লিড ৮৯ মিনিট পর্যন্ত ধরে রাখে অতিথিরা।

যখন হারের শঙ্কা, তখনই ত্রাতা হয়ে আসেন রোনালদো। ৮৯ মিনিটে গঞ্চালোর বাতাসে ভাসানো বলে মাথা ছুঁইয়ে সমতা ফেরান। সঙ্গে দাইয়িকে টপকে বিশ্বরেকর্ড একার করে নেন।রোনালদোসহ পর্তুগাল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

তখনও কাজ বাকি ছিল। সেটা সারেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। জোয়াও মারিওর বাতাসে ভাসানো আরেকটি বলে হেডেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যেটি তার ১১১তম গোল।

ইরান জার্সিতে দাইয়ি ১৯৯৩ থেকে ২০০৬ সময়ের মধ্যে ১০৯ গোল করেছেন, লেগেছিল ১৪৯ ম্যাচ। যে রেকর্ড ভাঙতে রোনালদোর লাগল ১৮০ ম্যাচ। সামনে পড়ে আছে রেকর্ড বাড়ানোর অগুনিত সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডকাতার বিশ্বকাপ-2022পর্তুগালবিশ্বকাপ বাছাইরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিন্দু আইন সংস্কারের লক্ষ্যে নতুন সংগঠন

পরবর্তী

মৃত্যু ও শনাক্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র

পরবর্তী
মহিলা মাস্ক পরিহিত, মার্কিন পতাকার ডিজাইন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যু ও শনাক্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র

ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় পৌঁছানোর সময় বিমানবন্দরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায়

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT