চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে শীর্ষে এমআইটি, পেছালো ক্যামব্রিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
আন্তর্জাতিক, শিক্ষা
A A

বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুলনা করবার জন্য বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ব্যবস্থা বর্তমানে তুমুল জনপ্রিয়। ডেটা ও গবেষণার উপর ভিত্তি করে প্রতিবছরের ন্যায় এ বছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করেছে ‘কিউএস’। আর এ র‌্যাকিংয়ে ক্যামব্রিজের অবস্থান ছয় থেকে নেমে সপ্তমে দাঁড়িয়েছে। ক্যামব্রিজের এ অবস্থান এখন পর্যন্ত তাদের সবচেয়ে নিচের দিকে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে অবস্থান করলেও ক্যামব্রিজের অবস্থান ছয় থেকে নেমে সপ্তমে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যের ব্রেক্সিট এর প্রভাব এবার দেশটির বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং পড়েছে বলে জানিয়েছেন ‘কিউএস’ র‍্যাংকিংয়ের পরিচালক বেন সোওটার।সম্প্রতি ডেটা ও গবেষণার উপর ভিত্তি করে করা র‌্যাংকিংয়ে আন্তর্জাতিক ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করা দেশটির প্রায় ৮৪টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিচের দিকে নেমে এসেছে।

‘কিউএস’ র‍্যাংকিংয়ের পরিচালক বেন সোওটার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর এ দুর্বল অবস্থান মোটেও অবাক করার নয়। যুক্তরাজ্যের ব্রেক্সিট ভোট এবং অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবার তালিকায় ১ হাজার মধ্যে থাকতে পারেনি।’

গত দশকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে দারুণ কিছু গবেষণা পত্র বেড় করাসহ বিশ্বমানের শিক্ষা পদ্ধতি ও মেধাবি তরুণদের শিক্ষা ক্ষেত্রে আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি।

গতবছর ক্যামব্রিজকে প্রথমবারের মতো টপকানো সুইস টেকনিক্যাল ইউনিভার্সিটি ইউরোপের মধ্যে অক্সফোর্ডের পর দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।

Reneta

ব্রেক্সিটের গণভোটের পর ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যুক্তরাজ্যের সাথে তাদের সম্পর্কের ফাঁকফোকর কমিয়েছে প্রায় ২৮% শতাংশ। এর ফলে তারা গবেষণায় নিজেরাই ভালো করতে শুরু করেছে। যেখানে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার কর্মক্ষমতা দিন দিন হ্রাস পেতে শুরু করেছে।

গত ৮ বছর ধরে র‌্যাংকিং এর শীর্ষ অবস্থান করা ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবারো শীর্ষ রয়েছে।তালিকায় দ্বিতীয় অবস্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়।

যুক্তরাজ্যের মাত্র ১২ টি বিশ্ববিদ্যালয় গত বছরের চেয়ে ভালো করতে পেরেছে। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাইরে সিঙ্গাপুরের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে।সিঙ্গাপুরের নানয়্যাং টেকনোলজি ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

চীনেরে সিংহুয়া ইউনিভার্সিটি র‌্যাকিংয়ে ১৬ তম অবস্থানে রয়েছে।

কর্মকর্তা-কর্মচারি এবং একাডেমিক খ্যাতি, শ্রেণি কক্ষের আকার, গবেষণা পত্র প্রকাশ,  এবং আন্তর্জাতিক কর্মী এবং ছাত্র সংখ্যার ওপর ভিত্তি করে কিউএস’ র‍্যাংকিংয়ে তৈরি করা হয়ে থাকে। বিশ্বব্যাপী শিক্ষার্থী ও কর্মীদের আকর্ষণ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতার এ তালিকা প্রকাশ করা হয়ে থাকে।কিউএস’ র‍্যাংকিংকে অনেক গুরুত্বপূর্ণ  হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT