চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের কালো তালিকায় বাংলাদেশের যেসব ব্যক্তি ও সংস্থা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:২৬ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

বিশ্ব ব্যাংকের কালোতালিকায় উঠেছে বাংলাদেশের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। সারাবিশ্বের জন্য বিশ্ব ব্যাংক যে অযোগ্য প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা করেছে, তার মধ্যে রয়েছে এদের নাম ও ঠিকানা। ছয়টি প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তির নাম উঠেছে তালিকায়।

ওই আন্তর্জাতিক কালোতালিকার শীর্ষে অবস্থান করছে চীন। দেশটির কমপক্ষে ৪০টি কোম্পানি ও ব্যক্তি রয়েছে ত‍ালিকায়।

চীনের পরে রয়েছে কানাডা যেখানে বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি পরিকল্পনার অভিযোগে বিচার চলছে। একইসঙ্গে আছে যুক্তরাজ্যের নাম। দেশ দুটির ২৭ থেকে ৩২টি সংস্থা অযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।

বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে রাজধানী ঢাকার দুটি, বাকি চারটি রাজশাহী, কুমিল্লা, পাবনা এবং চুয়াডাঙ্গার।

ঢাকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে হিউম্যান রির্সোসেস ডেভেলপমেন্ট অরগানাইজেশন (হুরডো)। এরইমধ্যে তাদের মেয়াদও শেষ হয়ে গেছে। কনসালটেন্ট নির্দেশিকা অমান্য করায় বিশ্ব ব্যাংক তাদেরকে বাতিলের তালিকায় ফেলে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডও কনসালট্যান্ট নির্দেশিকা অমান্য করায় শাস্তি পেয়েছে। কোম্পানিটি অযোগ্য ঘোষিত হয়েছে তিন বছরের জন্য।

রাজধানীর বাইরে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লার মেসার্স জাকির এন্টারপ্রাইজকে দুর্নীতি, জালিয়াতি, বলপ্রয়োগ ও যোগসাজশের কারণে কালোতালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের জন্য।

রাজশাহীর বদিরুজ্জামান এন্টারপ্রাইজকেও দুর্নীতি, জালিয়াতি, বলপ্রয়োগ ও যোগসাজশের কারণে কালোতালিকায় ফেলা হয়। এই প্রতিষ্ঠানটি অবশ্য আগামী ৬ নভেম্বর নিষিদ্ধ তালিকা থেকে মুক্তি পাবে।

তবে পাবনার বিত্তহীন চাষী সমাজ কল্যাণ সংস্থা (বিসিএসকেএস) নিষিদ্ধ হয়েছে চার বছরের জন্য। এই প্রতিষ্ঠানটিও কনসালটেন্ট নির্দেশিকা অমান্য করায় শাস্তি পেয়েছে।

কালোতালিকায় আসা আরেকটি প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার ডেভেলপমেন্ট অ্যাকশন সেন্টার।

ব্যক্তি তালিকায় রয়েছেন বদিরুজ্জামান এন্টারপ্রাইজের মোহাম্মদ বদিরুজ্জামান। দুর্নীতি, জালিয়াতি, বলপ্রয়োগ ও যোগসাজশের কারণে তিনি ব্ল্যাকলিস্টেড হয়েছেন।

কালোতালিকাভুক্ত আরেকজন জন সরকার। তিনিও দুর্নীতি, জালিয়াতি, বলপ্রয়োগ ও যোগসাজশের কারণে কালোতালিকায় রয়েছেন।

অন্যরা হলেন জাকির এন্টারপ্রাইজের জাকির হোসেন, বিত্তহীন চাষী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক আব্দুল রাজ্জাক এবং ডেভেলপমেন্ট অ্যাকশন সেন্টারের পরিচালক সামসুন নাহার।

বিশ্ব ব্যাংকের এই তালিকা সকলকে অনুসরণ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের নিজস্ব এরকম তালিকায় আছে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম।

ট্যাগ: কালোতালিকাবিশ্ব ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও অভিবাসী চাই: জার্মান মেয়র

পরবর্তী

অবশেষে মায়ের কোলে ‘সুরাইয়া’

পরবর্তী

অবশেষে মায়ের কোলে ‘সুরাইয়া’

রবির উদ্যোগে জার্সি ডিজাইন কনটেস্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT