চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের নিচে ৭ হাজার মৃতদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
অদ্ভুতুড়ে
A A

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপি’র নিচে কমপক্ষে ৭ হাজার মৃতদেহ রয়েছে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, মিসিসিপি অঙ্গরাজ্যের প্রথম মানসিক চিকিৎসা কেন্দ্র ‘ইনসেইন অ্যাসাইলাম’ বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মালিকানাধীন ২০ একর জমি জুড়ে ছিল। সেখানে বর্তমানে ক্যাম্পাস মেডিক্যাল সেন্টার রয়েছে।

ওই জায়গায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে ২০১৩ সালে প্রথম খোঁড়াখুড়ি শুরু করে।

রাস্তা তৈরির জন্য খোঁড়াখুড়ির এক পর্যায়ে মাটির নিচ থেকে কিছু মৃতদেহসহ কফিন আবিষ্কার করেন সংশ্লিষ্টরা। সেগুলোই ওই এলাকায় খুঁজে পাওয়া প্রথম মৃতদেহ। এরপর থেকে আরও অনেকগুলো কফিন খুঁড়ে তোলা হয়েছে।

নতুন স্থাপনা নির্মাণের জন্য সবগুলো মৃতদেহ বের করতে হবে। আর মৃতদেহ বের করলে সেগুলো সঠিক স্থানে আবার কবরও দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ কাজে প্রতিটি মৃতদেহ খুঁড়ে তোলা এবং আবার কবর দেয়ার পেছনে আনুমানিক ৩ হাজার ডলার করে মোট ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি ব্যয় হবে।

তবে এ খরচ কমাতে ক্যাম্পাস মেডিক্যাল সেন্টার বলছে বিকল্প উপায়ের কথা। বাইরের লোক দিয়ে না করিয়ে বিশ্ববিদ্যালয় নিজেই লাশ তোলা এবং দাফনের কাজ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা ক্ল্যারিয়ন-লেজার।

ইনসেইন অ্যাসাইলামে রোগী ভর্তির রেজিস্টার খাতা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, নিজেরা করলে কাজটি ৮ বছরে ভাগ করে করতে হবে। এতে সময় একটু বেশি লাগলেও প্রতি বছর ৪ লাখ ডলারের মধ্যেই ব্যয় সীমিত রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও মৃত ওই ৭ হাজার মানসিক রোগীর স্মরণে একটি স্মৃতিসৌধ এবং একটি গবেষণাগার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে মিসিসিপি ইউনিভার্সিটির।

ওই গবেষণাগারে ওই রোগীদের দেহাবশেষ এবং সঙ্গে পাওয়া পোশাক ও কাঠের অবশেষও পরীক্ষা করা হবে।

ট্যাগ: মিসিসিপিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে কঠোর ওয়ার্ক পারমিট নীতিতে বন্ধ হচ্ছে বাংলাদেশীদের রেস্টুরেন্ট: টমি মিয়া

পরবর্তী

দুর্নীতি মামলায় কুমিল্লার মেয়র সাক্কুর জামিন

পরবর্তী

দুর্নীতি মামলায় কুমিল্লার মেয়র সাক্কুর জামিন

শাকিব খান

জায়েদ খান ও সাইমনের বিরুদ্ধে শাকিব খানের আইনি পদক্ষেপ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT