চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষে ইংল্যান্ডেই বসবে আরেক বিশ্বকাপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
বিনোদন
A A

ইংল্যান্ড ও ওয়েলস-এর মাটিতে হচ্ছে এবারের বিশ্বকাপ ক্রিকেটের আসর। চলবে আসছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত। বিশ্বকাপের এই আসর শেষ হওয়ার পর এই ইংল্যান্ডেই বসবে ১৯৮৩ সালের বিশ্বকাপের আসর!

খটকা লাগছে? নির্মাতা কবির খানের ছবি ‘৮৩’ এখন ‘টক অব দ্য টাউন’। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় দেখানো হবে ছবিতে। রণবীর সিং থাকছেন কপিল দেবের ভূমিকায় আর তার স্ত্রী রোমি হিসেবে থাকছেন দীপিকা।

ভারতীয় সংবাদ মাধ্যম মিড ডে এর একটি রিপোর্টে জানা গেছে, ‘৮৩’ ছবির ক্লাইম্যাক্সে ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালের ওয়েস্ট ইন্ডিজ-ভারতের ম্যাচটি দেখানো হবে। এই ম্যাচের শুটিং করা হবে ওয়ার্ল্ডকাপ শেষ হওয়ার পরপরই। লর্ডস-এ হবে এই শুটিং। শুটিং-এ দীপিকাও থাকবেন। ম্যাচ চলাকালীন সময়ে তার আবেগের কিছু মুহূর্ত ধারণ করা হবে।

পর্দায় ভারতের টিমে খেলোয়াড় হিসেবে থাকছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, জিভা, আমি ভির্ক, হার্ডি সান্ধু, পঙ্কজ ত্রিপথি, সাহিল খাট্টার এবং চিরাগ পাতিল।

ছবির বাজেট ১০০ কোটির বেশি। বেশিরভাগ অংশের শুটিং হবে লন্ডনে। কারণ ‘৮৩’-র বিশ্বকাপের আসর বসেছিলে ইংল্যান্ডে। আর তাই ‘৮৩’-র পুরো টিম এখন ইংল্যান্ডেই। রণবীর সিংকেও দেখা যাচ্ছে বিশ্বকাপের ময়দানে।

‘৮৩’ মুক্তি পাবে ২০২০ সালের ১০ এপ্রিল। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি। রণবীর সিং এবং কবির খানের ছবি এই প্রথম তিনটি ভাষায় মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিলতাহির রাজ ভাসিনদীপিকা পাড়ুকোনবিশ্বকাপ ক্রিকেটবিশ্বকাপ-২০১৯রণবীর সিংলিড বিনোদনসাকিব সালিমহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT