চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ব্যর্থতার শাস্তি সেনার চাকরি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে ইন্দ্রপতনের নেপথ্যে তারাই। বিশ্বকাপ থেকে জার্মানির স্বপ্নভঙ্গ হয়েছে তাদেরই দক্ষতাতেই। গতবারের বিশ্বজয়ীদের জালে দুবার বল জড়িয়ে দিয়েও অবশ্য শেষরক্ষা হয়নি। রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে সাউথ কোরিয়াকে। তার জন্য শাস্তিও পেতে হতে পারে ফুটবলারদের। সেই শাস্তি হিবেসে তাদের সম্ভবত সেনাবাহিনীতে যোগ দিতে হবে।

বিশ্বকাপের নকআউটে খেলার জন্য সাউথ কোরিয়া ‘যোগ্য’ নয় বটে, তবে জার্মানির মতো দলকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে তারা। মুলার-ওজিলরা কোনওভাবেই কোরিয়ার ডিফেন্স ভাঙতে পারেননি। উল্টো দুটি গোল খেয়েছে। শেষ গোলটার সময় তো বিশ্বসেরা গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে রীতিমতো অসহায় মনে হয়েছিল।

এহেন অঘটন ঘটাতে সক্ষম হলেও সাউথ কোরিয়ার ফুটবলারদের সম্ভবত শাস্তির মুখে পড়তে হচ্ছে। দু-বছর সেনায় কাজ করতে হতে পারে তাদের।

কেন এই শাস্তি? শুধু কি খারাপ খেলার জন্য? হুবহু তা বলা যাবে না। কারণ সে দেশের নিয়ম অনুযায়ী, ১৮-৩৫ বছর বয়সী যুবাদের বাধ্যতামূলক অন্তত দু’বছর দেশের জন্য কাজ করতে হবে। এই দলের খেলোয়াড়রা সে নিয়ম থেকে ছাড় পেয়েছিলেন। তবে বিশ্বকাপ বিপর্যয়ের পরও কি তারা নিয়মের ব্যতিক্রমের সুবিধা পাবেন? তা স্পষ্ট নয়। যদি দেশের নিয়ম মানতে হয় তাদেরও অন্তত দু’বছর সেনার কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার অঙ্কুরে বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

মস্কোর এক সংবাদমাধ্যম অন্তত এমনটাই জানাচ্ছে। এই রকম খবর দিয়েছে মার্কিন পত্রিকা ইউএস টুডেও। যে সিদ্ধান্তে বেশ অখুশি সাউথ কোরিয়ার ফুটবলপ্রেমীরা।

অবশ্য এরকম স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত শুধু সাউথ কোরিয়ার নয়। হেরে যাওয়ার পর দেশের পক্ষ থেকে দুই ফুটবলারকে শাস্তি দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ২০১০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর শাস্তির মুখে পড়তে হয়েছিল সাউথ কোরিয়ার প্রতিবেশি কিম জন উনের দেশ নর্থ কোরিয়ার খেলোযাড়রদেরও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮সাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT