বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে সজহ জয় পেয়েছ ইংল্যান্ড ও জার্মানি। টমাস মুলারের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে জার্মানি। আর ঘরের মাঠে মাল্টাকে হারিয়েছে ইংলিশরা। জার্মানদের ৩ গোলের জয়ে রাতে ইংল্যান্ড জিতে ২-০ গোলে।
হামবুর্গে ঘরের মাঠে ম্যাচের ১৩তম মিনিটে আর্সেনাল তারকা মেজুত ওজিলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড টমাস মুলার। ৩৩তম মিনিটে দ্বিতীয়বারের মতো চেক প্রজাতন্ত্রের জালে বল পাঠায় জার্মানি। তবে অফসাইডের কারণে সে যাত্রায় বেঁচে যায় সফরকারীরা।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। এরপর ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন মুলার।
দিনের অন্য খেলায় ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ড্যানিয়েল স্টারিজ ও ডেলে আলির গােলে মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।







