চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বলের সমালোচনায় গোলরক্ষকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের বল ‘টেলস্টার’র সমালোচনা করেছেন ইউরোপিয়ান ফুটবলের সেরা তিন গোলরক্ষক ডেভিড ডি গিয়া, পেপে রেইনা ও আন্দ্রে টের স্টেগেন। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই বল পরিবর্তনের দাবি তুলেছেন এ গোলরক্ষকরা।

১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপের অনুপ্রেরণায় ২০১৮ বিশ্বকাপের বল ‘টেলস্টার’র নকশা করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

কিন্তু টেলস্টারে গোলরক্ষকদের সমস্যা দেখছেন স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। রাশিয়া বিশ্বকাপে দূর থেকে শটে অনেক গোল হবে বলে মনে করছেন লিভারপুলের সাবেক গোলরক্ষক, ‘আমি আপনাদের সঙ্গে বাজি ধরতে পারি যে, রাশিয়ায় কমপক্ষে ৩৫টি গোল দেখতে পাবেন দূর থেকে। কারণ এই বল ধরা একপ্রকার অসম্ভব।’

কী কারণে টেলস্টার গোলরক্ষকদের জন্য কঠিন হবে সেটাও ব্যাখ্যা করেছেন রেইনা, ‘বলটা প্লাস্টিক দিয়ে মোড়ানো। আর এই কারণে বল ধরাটা অনেক কঠিন হবে।’

গত শুক্রবার জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্পেন। সেই ম্যাচে এগিয়ে থেকেও থমাস মুলারের গোলে ড্র পায় জার্মানরা। ২৫ গজ দূর থেকে নেয়া মুলারের শট লাফিয়েও ঠেকাতে পারেননি স্পেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ম্যাচ শেষে সেই বল ডি গিয়ার চোখে লেগেছে, ‘এ অদ্ভুত এক বল। এটা আরও ভাল করা যেতে পারতো।’

বলকে আরও পরিবর্তন করা যেত। এমনটা বলছেন জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেনও, ‘এই বলটা আরও ভাল হওয়া উচিত ছিল। খুব বেশি নড়াচড়া করে বলটি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin3

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT