চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপে সুলতান সাকিব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘ব্যাটে ৫১ রান। বল হাতে ২৯ রান দিয়ে ৫ উইকেট। আফগানিস্তানকে একাই শেষ করে দিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সুলতান তিনিই’ -একটি দৈনিক পত্রিকার শিরোনাম এমনই। তারা যেমন সাকিবকে সুলতান বলছে, তেমনি বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি বলছেন, কিংবদন্তি। যোশির সঙ্গে গলা মেলাচ্ছেন অন্যরাও।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই সাকিব বন্দনায় আছে ক্রিকেট বিশ্ব, আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আরও একবার সে পথে হাঁটল মিডিয়া এবং সাবেক ক্রিকেটাররা।

আইসিসি টুইট করেছে এভাবে
•বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং ফিগার
• বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট
• বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান
• ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক —লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান।

বিশ্বকাপে যা করে দেখাচ্ছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার, বহুদিন তেমনটা দেখা যায়নি। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান ৪৭৬ রান করে শীর্ষে সাকিব। আর সেরা অলরাউন্ডার কেনো, তাও প্রমাণ করলেন। এক বিশ্বকাপে এর আগে কোনো ক্রিকেটার চারশোর বেশি রান ও ১০ উইকেট নেননি। বল হাতে মোহাম্মদ আমিরের সেরা বোলিংকেও (৫/৩০) পেছনে ফেলে দিলেন সাকিব।

রেকর্ড আছে আরও। বিশ্বকাপের একই ম্যাচে ব্যাট হাতে ৫০’র বেশি রান ও পাঁচ উইকেট নেয়া দ্বিতীয় খেলোয়াড় তিনি। এই পথে তিনি ছুঁয়ে ফেলেন সদ্য অবসরে যাওয়া ভারতীয় বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংকে।

বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পারফরম্যান্সের ধারে কাছে নেই কেউ। যখনই ব্যাট হাতে নেমেছেন, রান পেয়েছেন। দুটো সেঞ্চুরি। তিনটা হাফ সেঞ্চুরি। জীবনের সেরা ফর্মে আছেন বাঁহাতি অলরাউন্ডার।

সোমবার একটা সময় ৭ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তার ঘূর্ণি সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে আফগানরা। টসে হেরে আগে বাংলাদেশ তুলেছিল ২৬২/৭। জবাবে ব্যাট করতে নেমে ২০০ রানে শেষ আফগানিস্তান।

শুরুতে সাকিব টানেন, পরে মুশফিকুর রহিম। সাউদাম্পটনের উইকেট ছিল স্লো। বল পড়ে থমকে আসছিল। সাকিব আউট হওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন মুশফিকুর রহিম।

সব কিছু ছাপিয়ে গিয়ে আফগান ম্যাচের প্রাপ্তি সাকিবই। বাঁহাতি স্পিনার শুরুটা করেছিলেন ১১ ওভারের মাথায়। রহমত শাহকে (২৪) ফিরিয়ে দিয়ে। পরপর ফেরান গুলবাদিন নায়েব (৪৭), আসগর আফগান (২০), মোহাম্মদ নবি (০), নাজিব জারদানকে (২৩)।

বল যেমন ঘুরেছে, চকিৎ টার্ন নিয়েছে, দুর্দান্ত আর্মারও দিয়েছেন সাকিব। একটা সময় মনে হচ্ছিল, তাকে বোধহয় বুঝেই উঠতে পারছেন না আফগানরা। ভারতের কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধেও এতটা করুণ দেখায়নি তাদের।

সাকিব যে একজন কিংবদন্তি, তাতে বাংলাদেশ দলের স্পিন কোচের কোনো সংশয় নেই। তিনি বলেন, ‘অবশ্যই। কেন নয়? সে এই মুহূর্তে ওয়ানডে ও টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার। সে একজন কিংবদন্তি, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলে তার মতো একজন খেলোয়াড় থাকা গর্বের ব্যাপার। সে হচ্ছে মিস্টার কনসিসটেন্ট, সেটা ব্যাটে হোক, বলে হোক কিংবা ফিল্ডিংয়ে।’

সাকিবের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইক হাসি। তিনি সাকিবকে টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা খেলোয়াড় বলেছেন।

হাসির মতো সাকিবের বন্দনায় অস্ট্রেলিয়ার মিডিয়াও। ক্রিকেট অস্ট্রেলিয়াএইউ বাংলাদেশ ম্যাচের শিরোনাম করেছে, ‘সাকিব আলোতে ঝলসে গেল আফগানিস্তান।’

সাকিব আল হাসান কি বিশ্বসেরা কিংবদন্তি অলরাউন্ডারদের তালিকায় ঢুকে গেছেন? অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির উত্তর, ‘অবশ্যই।’

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে হাসি বলেছেন, ‘সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। এই বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কেউ অস্বীকার বা দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব।’

সাকিব কি সবসময়ই সেরাদের তালিকায় ছিলেন নাকি এটা শুধু এই বিশ্বকাপ বিবেচনায়? ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক বলেন, সাকিব শুধু যে এই বিশ্বকাপ বিবেচনায় সেরাদের তালিকায় তা নয়, সাকিব বরাবরই এক বা দুই নম্বরে আছেন অলরাউন্ডারদের তালিকায়।

তার ভাষায়, ‘তিন ফরম্যাটেই এভাবে টানা এক বা দুইয়ে থাকা কঠিন, ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই তার নাম থাকবে এটা নিশ্চিত।’

ভিভিএস লক্ষ্মণ তার টুইটারে লিখেছেন, সাকিব যেভাবে কাজ করেন সেটা আমি ভালোবাসি, এতো পাওয়ার পরেও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার। লাকশমান তার টুইটে সাকিবকে ‘রোল মডেল’ আখ্যা দিয়েছেন।

তার এই টুইট রিটুইট করে সহমত জ্ঞাপন করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাকিবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল সানরাইজার্স হায়দ্রাবাদও শুভ কামনা জানিয়েছেন সাকিবকে।

সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ মনোজ তিওয়ারি তাকে বাংলাদেশের পিলার উপাধি দেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সাকিবের অবদান অস্বাভাবিক ভালো।’

তিওয়ারি মজা করে লেখেন, ভারত ছাড়া অন্য দলের বিপক্ষে বড় রেকর্ড গড়।

ক্রিকেট বিশ্লেষক ও লেখক বোরিয়া মজুমদার তার টুইটারে লেখেন, সাকিব আল হাসান এই টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার।

ডিএনএ ইন্ডিয়ার লিখেছে, ‘সুপারম্যান সাকিব, অলরাউন্ডারের রেকর্ড বন্যায় ভেসে গেল আফগানিস্তান।’

বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ সেমিফাইনালে যাবে কি না এখনই জানা নেই, কিন্তু এই বিশ্বকাপ যে সাকিব আল হাসানের তা প্রতি ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন তিনি।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষাকালে পুড়ছে দেশ, সামনে গরম আরও বাড়বে

পরবর্তী

‘অ্যাভাটার’কে টপকে শীর্ষে যেতে ৩৮ মিলিয়ন লাগবে ‘এন্ডগেম’-এর

পরবর্তী

'অ্যাভাটার'কে টপকে শীর্ষে যেতে ৩৮ মিলিয়ন লাগবে 'এন্ডগেম'-এর

'আসল লড়াই শুরু'

সর্বশেষ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT