ক্রিকেট

‘বিশ্বকাপে কেউ খারাপ করেনি, আমারও বোলিংয়ে আসা হয়নি’

বাংলাদেশ ক্রিকেটার বোলিং করে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রিকেটার বল ছুঁড়ে মারছেন, অন্য দুইজন মাঠে অবস্থান করছেন, খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিকেএসপি থেকে: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোনো ম্যাচেই বল করার সুযোগ পাননি। সেই শাহাদাত হোসেনই জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সবচেয়ে সফল বোলার। প্রথমদিনে সফরকারী দলের উইকেট পড়েছে সাতটি, যার তিনটিই অফস্পিনার শাহাদাতের।

বিকেএসপির তিন নম্বর মাঠে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা ও টিনোটেন্ডা মুতুম্ববাজির উইকেট নিয়েছেন শাহাদাত। করেছেন ৮ ওভারের লম্বা এক স্পেল। দিয়েছেন মাত্র ১৬ রান।

জুনিয়র টাইগাররা বিশ্বকাপ জিতে ফিরলেও বিশ্বমঞ্চে শাহাদাত কেনো বোলিং করেননি সেটি নতুন করে জাগিয়েছে বিস্ময়। এই বোলারই কৌতূহল মিটিয়েছেন। ব্যাখ্যা দিয়েছেন কেনো বল করা হয়নি বিশ্বকাপে।

‘বিশ্বকাপে আমাদের বোলিংয়ে অনেক অপশন ছিল। চারটা মূল বোলার ছিল, আবার দুইটা অপশনাল বোলার। ছয় বোলার ব্যবহার করা হতো, সবাই ভালো করেছে। যদি কেউ খারাপ করতো তাহলে আমি আসতাম। বিশ্বকাপে কেউ খারাপ করেনি, আমারও বোলিংয়ে আসা হয়নি।’

শাহাদাত বিশ্বকাপ খেলেছেন মূলত ব্যাটসম্যান হিসেবে। দলের মিডলঅর্ডারে অন্যতম ভরসা তিনি। চার ম্যাচে ব্যাটিং পেয়ে তিনটিতেই ছিলেন অপরাজিত। পাকিস্তানের বিপক্ষে ১৬ রানে অপরাজিত থাকার পর স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টারে খেলেছেন ৭৪ রানের অপরাজিত ইনিংস।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ছিলেন অপরাজিত। ফাইনালে ভারতের বিপক্ষে কেবল আউট হয়েছেন। করেছেন ১ রান। বিশ্বকাপ শেষ করে ফিরে শাহাদাত বল হাতে জ্বলে উঠে রেখেছেন অলরাউন্ডার সত্ত্বার ছাপ।

বিষয়:আল-আমিন জুনিয়র শাহাদাত শাহাদাত হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…