চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাত করবেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে অপরিহার্য হয়ে উঠেছে ‘থিম সং’। এর ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অফিশিয়ালি সাধারণত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনীতে অফিসিয়াল থিম সংয়ের পরিবেশনা থাকে। তবে এবারের বিশ্বকাপে থিম সংয়ের খুব একটা দাপট দেখা না গেলেও বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাত করতে দেখা যাবে তিন তারকাকে।

১৪ জুন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্বকাপ আসর। বিশ্বের ৩২টি দলের অংশ গ্রহণে এই আসর নিয়ে গেল একটি মাস উন্মুখ হয়ে ছিলেন গোটা বিশ্বের ফুটবল ভক্তরা। বিভিন্ন দল সমর্থন নিয়ে এই একমাস চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার সেই লড়াই থামছে।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি দিয়ে পর্দা নামছে বিশ্বকাপ ফুটবল-২০১৮ সালের। রবিবার রাত বাংলাদেশ সময় ৯টায় হবে ম্যাচটি। আর তার আগে এদিন বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে নিকি জ্যাম, হলিউডের তারকা অভিনেতা ও র‌্যাপার উইল স্মিথ ও আলবানিয়ান ভোকালিস্ট ইরা ইসত্রেফিকে।

Banglabid

২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল থিম সংয়ের দায়িত্ব পেয়ে ছিলেন নিকি জ্যাম। আর তার সঙ্গে ফিচার গেস্ট হিসেবে ঘোষণা হয়েছিলো উইল স্মিথের নাম। শুধু স্মিথই নন, গানটিতে কণ্ঠ মেলাতে দেখা যায় আলবানিয়ান ভোকালিস্ট ইরা ইসত্রেফিকে। আর এবার সরাসরি বিশ্বকাপের শেষ দিনের মঞ্চ মাত করবেন তারা।

বিশ্বকাপের শেষ দিনে ‘লিভ ইট আপ’-শিরোনামের গানটিতে পারফর্ম করবেন তারা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ফুটবল বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গোটা বিশ্বে আলোড়ন তুলেছিলো। ছোট বড় সবার মুখে মুখে ফিরিছিলো এই থিম সংটি। এর আগে থিম সংয়ের এমন দাপট আর দেখেনি বিশ্ব। সর্বশেষ ব্রাজিলে অনুষ্ঠিত গত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান (ওলা ওলা)’ গেয়েছিলেন পিটবুল, জেনিফার লোপেজ ও ব্রাজিলিয়ান গায়িকা ক্লদিয়া লেইটি। এই থিম সংটিও মানুষের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইল স্মিথজেনিফারথিম সংফাইনালবিশ্বকাপলিড বিনোদনশাকিরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ‘সবচেয়ে বড়’ হামলা

পরবর্তী

খালেদা-তারেককে নেতৃত্ব থেকে সরানোর ষড়যন্ত্র চলছে: ফখরুল

পরবর্তী
বিএনপি-মির্জা ফখরুল-খালেদা জিয়া-তারেক রহমান

খালেদা-তারেককে নেতৃত্ব থেকে সরানোর ষড়যন্ত্র চলছে: ফখরুল

জমে উঠেছে তিন সিটির নির্বাচনী প্রচার প্রচারণা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT