ক্রিকেট

বিশ্বকাপের পর টি-টুয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন কোহলি

নিরাপত্তা চেকের জন্য অপেক্ষমাণ ব্যক্তি, কোহলির গ্রেপ্তার পিটিশনের সাথে সম্পর্কিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি নিরাপত্তা চেকের জন্য অপেক্ষা করছেন, যা কোহলির গ্রেপ্তার পিটিশনের সাথে সম্পর্কিত নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েকদিন ধরে চলা গুঞ্জনটাই সত্যি হল। আরব আমিরাতে বসতে যাওয়া বিশ্বকাপের পর ভারতের টি-টুয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন ছোট ফরম্যাটে। সঙ্গে চালিয়ে যাবেন টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিবৃতিতে বিশ্বকাপের পর টি-টুয়েন্টির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। কারণ হিসেবে বলেছেন তিন সংস্করণের ক্রিকেটে খেলোয়াড় হিসেবে চাপে কথা। ৮-৯ বছর ধরে তিন সংস্করণে খেলা ও ৫-৬ বছর ধরে নিয়মিত অধিনায়কত্ব করে চলার কথা টেনেছেন।

সতীর্থ, সহ-অধিনায়ক রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, বোর্ড সচিব জয় শাহ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৩২ বছর বয়সী কোহলি।

জোর দিয়েই বলেছেন, ছোট ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার বিষয়টি যথাযথ ভেবেচিন্তে ও ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে যদিও এখনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি সময়ের অন্যতম সেরা তারকার সিদ্ধান্তের বিষয়ে।

আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। যেটা হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। করোনার কারণে সরিয়ে নিতে হয়েছে। অবশ্য আমিরাতে প্রধান আয়োজক থাকছে ভারতই।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ বিরাট কোহলি বিসিসিআই ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…