চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে চোটে পড়লেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচ খেলেই ছিটকে পড়লেন মোস্তাফিজুর রহমান। বুধবার ওয়ার্মআপের সময় বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান এ বাঁহাতি পেসার। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু ধরা না পড়লেও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘মোস্তাফিজের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। আপাতত ও কিছুদিন বিশ্রামে থাকবে। আমরা একটু সাবধানে আগাবো। দুই সপ্তাহের বিশ্রামে থাকবে। এরমধ্যে ওর পায়ের টেপ পরিবর্তন করা হবে। অন্যসময় হলে হয়তো আমরা কম সময় নিতাম। সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই একটু বেশি সময় নেব। মোস্তাফিজ গতকাল বাঁ-পায়ের গোড়ালিতে ওয়ার্মআপে ব্যথা পেয়েছে।’

চার মৌসুম পর গত সোমবার শাইনপুকুরের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে মোস্তাফিজ করেন দুর্দান্ত বোলিং। ডট বলের পসরা সাজিয়ে তুলে নেন তিন উইকেট।

বিশ্বকাপের আগে কাটার মাস্টারের আগুনে বোলিং বেশ স্বস্তি দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে পাওয়া চোট কিছুটা চিন্তায় ফেলল বাংলাদেশ দলকে।

এদিকে সাইড স্ট্রেইনের চোটের কারণে ঢাকা লিগে খেলতে পারছেন না রুবেল হোসেন। আবাহনীর আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধের চোট থাকার পরও খেলতে হচ্ছে ঝুঁকি নিয়ে। মেহেদী হাসান মিরাজের চোট আছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে।

কাঁধের চোট কিছুটা সেরে উঠেছে ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের। পাঁজরের চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯বিশ্বকাপ-২০১৯মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

জুন ৮, ২০২৬

ফ্রান্সে ৯০ বছরের জার্মান-তৃষ্ণা মেটানো জভেরেভের পথটা কঠিন ছিল

জুন ৮, ২০২৬

হামলার বদলা নিয়েছে ইরান, আরও কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

জুন ৮, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

জুন ৮, ২০২৬

‘পরিকল্পনা একটাই, ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে’

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT