চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় খাল থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৩:৩৫ অপরাহ্ণ ০৮, জুন ২০২৬
অপরাধ, জনপদ, বরগুনা
A A

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের একটি খাল থেকে শামীম (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে গৌরিচন্না বাজারসংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম গৌরিচন্না ইউনিয়নের বাসিন্দা মুনসুর আলী বেপারির ছেলে এবং তিনি ক্ষুদ্র ব্যবসাী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার পর থেকে শামীম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে আশপাশে অনুসন্ধান চালানোর একপর্যায়ে খালের পানিতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলের পরিস্থিতি ও মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্বজনদের অভিযোগ, শামীমকে হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে তার মাথা বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, ঘটনার সময়কাল এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।”

Reneta

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনাবরগুনা সদর থানামাথাবিহীন মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT