অপরাধ

বিশ্বকাপসহ বিভিন্ন খেলা নিয়ে চলে জুয়া: সিআইডি

সিআইডি অভিযান চালিয়ে জুয়াড়ির দলকে গ্রেপ্তার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইডি অভিযান চালিয়ে বিভিন্ন জুয়া খেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে, তাদের কাছ থেকে জুয়া সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘অনলাইন বেটিং প্লাটফরম ওয়ান এক্সবেট’ এর পরিচালকসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, মূলত রাশিয়া থেকে পরিচালিত এই সাইটটিতে আইপিএল, বিশ্বকাপসহ বিভিন্ন খেলা নিয়ে অনলাইনে জুয়া চলে।

একজন জুয়াড়ী মোবাইল নম্বর কিংবা ইমেইলের মাধ্যমে এই বেটিং সাইটে অ্যাকাউন্ট ওপেন করে বিপরীতে ভার্চ্যুয়াল টাকা তৈরি করে ব্যালেন্স যোগ করে। জুয়ার এজেন্টরা তাদের সাইটের সকল কার্যক্রম ‘ম্যানেজমেন্ট’, ‘টেলিগ্রাম’ ও ‘রেডি’ নামক নামক ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করে থাকে।

সিআইডি জানায়, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কক্সবাজার থেকে ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন; স্বপন মাহমুদ, নাজমুল হক, আসলাম উদ্দিন, মুরশিদ লিপু, শিশির মোল্লা, মো. সাদিক, মাসুদ রানা, মাহফুজুর রহমান ও তার স্ত্রী মনিরা আক্তার। তাদের বয়স ৩৫ থেকে ২০ বছরের মধ্যে।

বিষয়:অনলাইন জুয়া সিআইডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…