বাংলাদেশ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিকল্পনা ঘোষণা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের আটটি বিভাগে আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, অটিজম কোন রোগ নয়, সৃষ্টিকর্তার ইচ্ছায় তারা বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে জন্ম নেয়।

প্রধানমন্ত্রী জানান, জাতির পিতা ১৯৭৪ সালে দেশের ৪৭টি সাধারণ বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের সমন্বিত শিক্ষাগ্রহণের সুযোগ করে দেন। এরই ধারাবাহিকতায় বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার পাশাপাশি সরকারি চাকরিতে প্রতিবন্ধিদের জন্য ১ শতাংশ কোটা চালু করেছে সরকার।

এ অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সুস্মিতার আবেদনে তাৎক্ষণিক সাড়া দেন প্রধানমন্ত্রী।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা কাজে লাগাতে পরিবারকেও বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের কাজ এবং উদ্যোগের প্রশংসা করেন।

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…