পরিবেশ

বিলুপ্তপ্রায় নীলগাইকে বন বিভাগে হস্তান্তর করলেন রাজশাহীর মেয়র

বিলুপ্তপ্রায় নীলগাইকে বন বিভাগে হস্তান্তর করলেন রাজশাহীর মেয়র

নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধারকরা বিলুপ্তপ্রায় নীলগাইকে রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রে বন বিভাগের কর্মকর্তাদের কাছে নীলগাইকে বুঝিয়ে দেন তিনি।

গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় বিলুপ্তপ্রায় নীলগাইকে উদ্ধার করে এলাকাবাসী। উদ্ধার করার পর এলাকাবাসী দ্বারা আহত হয় নীলগাইটি।

এরপর নীলগাইটিকে রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুর্নবাসন কেন্দ্রে এনে চিকিৎসা দেয়া হয়। রাজশাহীতে আনার পর থেকেই নীলগাই এর চিকিৎসাসহ সার্বিক দেখভাল করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

বতর্মানে নীলগাইটি সুস্থ হয়ে ওঠায় এবং ভবিষ্যৎ প্রজননের জন্যে বন বিভাগের কাছে বৃহস্পতিবার হস্তান্তর করেন মেয়র।

নীলগাই হস্তান্তর অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন জানান, আহত অবস্থায় উদ্ধার করা বিরল প্রজাতির নীলগাইকে রাজশাহীতে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেয়া হয়েছে। এখন নীলগাইটি সুস্থ।

বিরল প্রজাতির প্রাণী যেখানেই ধরা পড়ুক না কেন, তাদের যেন আহত করা না হয়। বন্যপ্রাণী উদ্ধার টিম আছে, তারা গিয়ে উদ্ধার করে আনবেন।

এ সময় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবি, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:এএইচএম খায়রুজ্জামান লিটন নীলগাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…