জনপদ

শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন

শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণ অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহানগরী কাদিরগঞ্জ এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকারসহ মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বিষয়:এএইচএম কামারুজ্জামান এএইচএম খায়রুজ্জামান লিটন জাতীয় নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…