অব্যাহত বিমান হামলার মধ্যে ত্রাণপণ্যবাহী ট্রাক মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে। কায়রোয় শান্তি সম্মেলনে আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। গাজায় ইসরাইলের বোমা হামলায় ২৪ ঘণ্টায় আরো কমপক্ষে ৩শ’৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১শ’ ৩৭ জনে। তাদের ৭০ শতাংশই নারী ও শিশু।







