বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) ৪ জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা মিরপুরের দারুস সালাম জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী ও জেএমবি সদস্য।
এ বিষয়ে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।







