বিনোদন

বিমানবন্দরে আটকানো হলো শহীদ পত্নী মীরাকে, কী ছিল ব্যাগে?

দুটি মানুষ, পুরুষ ও নারী, একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরুষ ও নারী একসঙ্গে দাঁড়িয়ে আছেন, সম্ভবত একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের অংশ না হয়েও বলিউড অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের ফ্যান-ফলোয়ার কোন নামকরা তারকার তুলনায় কম নয়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় শহীদ-ঘরণী। এবার সেই সোশ্যাল হ্যান্ডেলেই মীরা শেয়ার করলেন এমন একটি ঘটনা যার জেরে তাকে বেশ অপদস্থ হতে হয়েছিল।

সম্প্রতি বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা আটকেছিলেন মীরাকে। রবিবার (২৫ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন মীরা। যেখানে দেখা যাচ্ছে আচারের শিশি টেপ দিয়ে আটকে রাখা। আর তারপর তা ভরে রাখা জিপলক ব্যাগে। সেই আচারের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা শেয়ার করে নিলেন মীরা।

পোস্টে মীরা লিখেছেন, ‘যখন তোমাকে এয়ারপোর্টে আটকানো হয় ঘরে বানানো, ভালোবাসায় ভরা , শীত-স্পেশাল ফুলকপি-শালগমের আচার সহ।’ সঙ্গে আরও লিখেছেন, ‘তুমি পাঞ্জাবি হলে এটা ভালো করে বুঝবে।’ এর পর শেষে লিখলেন, ‘এরপর নিরাপত্তারক্ষীরা হেসে বলে আচার আছে… যেতে দাও।’

যদি প্রত্যক্ষভাবে নিরাপত্তারক্ষীদের এই কান্ডে কিছুই বলেননি মীরা। তবে বিষয়টিতে যে তিনি বেশ বিরক্ত হয়েছেন, তার প্রমাণ তার পোস্টেই মিলেছে।

বিষয়:বিমানবন্দর মীরা রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…