বাংলাদেশ

বিমান’এ সংযোজিত হলো ময়ুরপঙ্খী ও মেঘদূত

বিমান’এ সংযোজিত হলো  ময়ুরপঙ্খী ও মেঘদূত

আরো দুটি বিমান সংযোজিত হলো বাংলাদেশ বিমানের বহরে। সকালে ময়ুরপঙ্খী ও মেঘদূত নামে দুটি বোয়িং বিমানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এ উপলক্ষে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে।

তিনি বলেন, আমরা বিমানকে আরো শক্তিশালী করবো। যাত্রী সেবা বাড়াবো বিশেষ করে যারা বিদেশে থাকে তারা যেনো আসতে পারে সে ব্যবস্থাটা আমরা করবো।

সীমিত সম্পদের মধ্যেও আমাদের সীমাবদ্ধতা এর মধ্যেও কাজ করতে হবে এবং রক্ষণাবেক্ষণেও বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের সজাগ থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

যাত্রীসেবা বাড়িয়ে বিমানকে দেশ ও বিশ্ববাসীর কাছে আরো জনপ্রিয় করে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বিষয়:প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…