মাল্টিমিডিয়া

বিভীষিকাময় নাইন ইলেভেন

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নাইন ইলেভেনের ১৮ বছর পূর্তি আজ। দীর্ঘ এই ১৮ বছর পরও আফগানিস্তানে মার্কিন যুদ্ধ শেষ হয়নি। বুশ-ওবামা শাসনামল পেরিয়ে চলতে থাকা যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে আলোচনা মাঝপথে আটকে গেল, কেননা আলোচনা আর চালাতে চান না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রথম দু’মাসেই তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল বাহিনীর অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। আল-কায়েদা ও তালেবান নির্মূলে তারপরও আফগানিস্তানে যুদ্ধ চলতে থাকে। দেশটিতে এখনো প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে।

বিষয়:আল কায়েদা তালেবান নাইন ইলেভেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…