রাজনীতি

বিভাগীয় শহরে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

বিভাগীয় শহরে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

শিগগিরই বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। জোট নেতারা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই সমাবেশগুলো শেষ করে পরবর্তী কর্মসূচিতে যেতে চান তারা।

নেতৃবৃন্দ মনে করছেন, এই ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর জোটে না থাকাটা দুঃখজনক হলেও ভবিষ্যতে তার সঙ্গে সমঝোতা হতে পারে।

জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির যোগ দেয়া, বিভিন্ন নেতার বাসায় দফায় দফায় বৈঠক, অতঃপর ডক্টর কামাল হোসেনের গণফোরাম, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, আ স ম আব্দুর রবের জেএসডি আর বিএনপি মিলে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জোট নেতারা জানালেন এটা মূলত নির্বাচনী জোটই, তবে এখন তাদের মূল উদ্দেশ্য ১১টি লক্ষ্য অর্জনে ৭ দফা দাবি বাস্তবায়ন করা। আর সে লক্ষ্যেই কর্মসূচি দেবেন তারা।

সরকারবিরোধী রাজনীতিতে জাতীয় ঐক্যফ্রন্ট হওয়া যেমন বড় খবর, তেমনি বড় খবর এই ফ্রন্টে অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর না থাকা। তার দুটি দাবি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ফ্রন্ট নেতারা।

জাতীয় ঐক্য ফ্রন্ট নেতারা জানিয়েছেন, অন্য কোনো রাজনৈতিক দল তাদের জোটে আসতে চাইলে তাদেরকেও স্বাগত জানাতে প্রস্তুত তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:জাতীয় ঐক্য ফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…