চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিবেচনাবোধ জাগিয়ে তোলার এখনই সময়’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৫৪ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

৬ দিনের ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পোপ ফ্রান্সিস। সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে দেখা করতে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। হোয়াইট হাউজে অভ্যর্থনা অনুষ্ঠানে পোপ কার্বন নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ওবামা সরকারের পরিকল্পনাকে স্বাগত জানান।

‘‘জলবায়ু পরিবর্তন এমন একটি জরুরী বিষয়, যাকে আর পরবর্তী প্রজন্মের জন্য ফেলে রাখার সুযোগ নেই। এখনই সময় আমাদের বিবেচনাবোধকে জাগিয়ে তোলার’’, বাছাই করা ১১ হাজার শ্রোতার সামনে দেওয়া বক্তব্যে এভাবেই জলবায়ুর বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন পোপ ফ্রান্সিস।

রিপাবলিকানদের বিষদৃষ্টিতে পড়ার সম্ভাবনা থাকার পরও অর্ধশতাব্দী পর কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ওবামার উদ্যোগকে সমর্থন জানান তিনি। বিশ্বব্যাপী অভিবাসী সমস্যা নিয়েও আলোচনা করেন পোপ।

পরে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম মার্কিন হিস্পানিক সেইন্ট হিসেবে স্বীকৃতি দেন রেভারেন্ড হুনিপেরো সেররাকে।

পোপের অন্যান্য আনুষ্ঠানিকতা এবং কার্যসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ।

এ বছরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস। ওই অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১শ’ ৭০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

Reneta

২২ সেপ্টেম্বর শুরু হওয়া পোপ ফ্রান্সিসের সফর শেষ হবে ২৭ সেপ্টেম্বর ফিলাডেলফিয়া সফরের মধ্য দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT