চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি রেকর্ড গড়া রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। লিডসে সফরকারীদের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জিতেছে বেন স্টোকসের দল। এটি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড। ম্যাচসেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসে ১৪৯ রান করা বেন ডাকেট।

প্রথম ইনিংসে ভারতের করা ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪৬৫ রানে। ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের দল করে ৩৬৪ রান। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় পৌনে চারশর কাছে, সেটাই ৫ উইকেট হাতে রেখে জিতে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

লিডসে পঞ্চম ও শেষদিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫০ রান, হাতে ছিল ১০ উইকেট। ওপেনিং জুটিতে জ্যাক ক্রলি ও বেন ডাকেট ১৮৮ রান তোলেন। সেঞ্চুরিতে ১৪৯ করে আউট হন ডাকেট। ৬৫ রান আসে আরেক ওপেনার ক্রলির থেকে। ৫৩ রানে জো রুট ও ৪৪ রানে অপরাজিত থাকেন জেমি স্মিথ।

ম্যাচে রেকর্ড ছুঁয়েছে ইংল্যান্ড ও ভারতের মোট রানের সংখ্যাও। চার ইনিংস মিলিয়ে ভারত ও ইংল্যান্ড ১৬৭৩ রান তুলেছে, যা কোন টেস্টে দুদলের করা সর্বাধিক রান। ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডের পাওয়া জয় তাদের দ্বিতীয় সর্বোচ্চ তাড়ায় জয়ের রেকর্ড। সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে পাওয়া জয়টি ভারতের বিপক্ষেই, এজবাস্টনে ৩৭৮ রান করে জিতেছিল ইংল্যান্ড।

ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্টে মোট সাতটি সেঞ্চুরি হয়েছে। ভারতের পাঁচটি সেঞ্চুরির দুটি করেছেন রিশাভ পান্ট। বাকি তিনটি জয়সওয়াল, অধিনায়ক শুভমন গিল ও লোকেশ রাহুলের। ইংল্যান্ডের দুটি শতকের একটি ওলি পোপ ও আরেকটি করেছেন বেন ডাকেট।

প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহ ৫ উইকেট নিয়েছিলেন। ম্যাচে ৭ উইকেট নিয়েছেন জশ টাং। হেডিংলি টেস্টে বল হাতে নতুন এক কীর্তি গড়েছেন জাসপ্রীত বুমরাহ। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক এখন ভারতীয় পেসার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগিলজয়সওয়ালডাকেটপান্টপোপভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT