চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবেকবান কোন মানুষ বিএনপিকে ভোট দেবে না: প্রধানমন্ত্রী

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
১১:৫১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপিকে ‘আপদ’ হিসেবে আখ্যায়িত করে বিবেকবান কোন মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নতির নানা দিক তুলে ধরেন।

গত অর্থবছরে জিডিপিতে ৭.২৮ শতাংশ প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার ২২.৪ শতাংশে নামিয়ে আনার সাফল্যের কথা বলেন তিনি। সাধ্যের মধ্যে থেকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করছেন জানান প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার পরিবার সদস্যদের দুর্নীতির ফিরিস্তি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: এতো এতো বদনামের পর তারা মানুষের ভোট আশা করে কিভাবে?

অধিবেশনের সমাপনী বক্তৃতায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, খাবারে ভেজাল, খুন, গুমসহ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রাখেন, গুমের কোন কুল কিনারা হচ্ছে না কেনো? এসব প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন জানান: ১২ নভেম্বর শুরু হওয়া ১০ম সংসদের অষ্টাদশ অধিবেশন বসেছে ১০দিন। এই সময়ে ১০বিল উত্থাপিত হয়েছে, পাস হয়েছে ৩টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ অধিবেশনপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT