ক্রিকেট

বিফলে হাসানুজ্জামানের ৫২ বলে ১০৫

জিতল রাকিনের ৫৮ বলে ৯২

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, বাংলাদেশি ক্রিকেটাররা খেলায় অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার মাঠে ব্যাটিং করছে, একটি ব্যাট হাতে অন্যজন রান করছে, খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে সর্বোচ্চ রানের ম্যাচে বিফলে গেছে হাসানুজ্জামানের ঝড়ো সেঞ্চুরি।

বিকেএসপি’তে রেলিগেশন লিগের ম্যাচে ওল্ড ডিওএইচএস’র দেয়া ২০০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও ওপেনার হাসানুজ্জামান।

৫২ বলে ১০৫ রানের ইনিংস খেলে আউট হন হাসানুজ্জামান। সাতটি ছয়ের সঙ্গে ১১টি বাউন্ডারি মারেন তিনি। ডিপিএল টি-টুয়েন্টি আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান।

সোমবার হাসানুজ্জামানের সেঞ্চুরির পরও ওল্ড ডিওএইচএসের কাছে ২৩ রানে হেরেছে পারটেক্স। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে ক্লাবটি।

আব্দুর রশিদ তিন উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও আসাদুজ্জামান পায়েল।

টস জিতে ব্যাট করতে নেমে রাকিন আহমেদ ও মোহামেনুল খানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে ওল্ড ডিওএইচএস। এবারের আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রাকিন ৫৮ বলে ৯২ ও মোহামেনুল ৩৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা ৭২ বলে যোগ করেন ১৩১ রান।

পারটেক্স লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন একটি উইকেট নেন। ৪ ওভারে দেন ৩২ রান।

বিষয়:ডিপিএল-২০২১ বঙ্গবন্ধু ডিপিএল-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…