নতুন বিপিএলের চতুর্থ আসরে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন চিটাগাং কিংসের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
যদিও আরেক ওপেনার আনামুল বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৫৪ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন তামিম।
কুমিল্লার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন তামিম। চার ছক্কার ফুলঝুড়ি দিয়ে তুলে নেয় ফিফটি। নবম ওভারে নাহিদুল ইসলামের বলে অন সাইডে ফ্লিক করে মাত্র ৩২ বলে তুলে নেন এবারের বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি। ৩৮ বলে ৫৪ রানের ইনিংসটি তামিম সাজান ছয়টি চার ও দুটি ছ্ক্কা দিয়ে।
মোহাম্মদ শরীফের করা ১১তম ওভারের শেষ বলে ওয়াইড লং অনে ঠেলে এক রান নেন বিজয় কিন্তু তামিম ক্ষান্ত হননি দুই রানের জন্য ক্রিজ থেকে বের হন, ফিল্ডার শান্ত দ্রুত বল পাঠান উইকেট রক্ষকের কাছে। ফিফটি করে নিজের উইকেটটি এক প্রকার বিলিয়েই দিয়ে আসেন তামিম।










