চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ‘ফিজ’ আফসোস

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ফিজ অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বল হাতে জ্বলে উঠলে ম্যাচ চলে আসে পক্ষে। দুর্দান্ত স্লোয়ার, কাটার, ইয়র্কারে নাকাল করেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। উইকেট পেলে সারল্যমাখা হাসিতে সারেন উদযাপন। গ্যালারিতে ছড়ায় অপার মুগ্ধতা। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমন চেনাদৃশ্যের দেখাই মিলছে না। গোড়ালির চোটে যে বিপিএলে নেই মোস্তাফিজুর রহমান।

শুরুর ভাগে নেই। বিপিএলের পঞ্চম আসরে আদৌ মাতাতে পারবেন কিনা; সেটিই অনিশ্চিত। ইনজুরির পর কাঁধে অস্ত্রোপচার করায় মোস্তাফিজ খেলতে পারেননি বিপিএলের গত আসরেও। মারকাটারি ক্রিকেটযজ্ঞ বিপিএল যেন আফসোস হয়েই রইল এই বাঁহাতি পেসারের জন্য।

মোস্তাফিজকে পেতে ভাগ্যের দিকে তাকিয়ে থেকেছে বিপিএলের দলগুলো। প্লেয়ার্স ডাফটে ‘এ’ প্লাস ক্যাটাগরির একমাত্র প্রতিনিধিকে লটারি ভাগ্যে ভিড়িয়েছে রাজশাহী কিংস। কিন্তু দুর্ভাগ্য বিপিএলের শুরু থেকে পাওয়া গেল না সেরা বোলারটিকে।

Banglabid

সেটি অবশ্য সহজভাবেই মেনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজম্যান্ট। পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত খেলানোর ব্যাপারে কোনোরকম চাহিদা দেখাবে না তারা।

রাজশাহী কিংসের নীতিনির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘মোস্তাফিজ দেশের সম্পদ। বাংলাদেশ আগে। আমরা নিজেরাও চাই না মোস্তাফিজ কোনোরকম ঝুঁকি নিয়ে খেলুক। সুস্থ হওয়ার পরও যদি আরও সময় নিতে চায়, আমাদের সমস্যা নেই। ফিট হয়ে বাংলাদেশের হয়ে খেলুক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT