বিনোদন

বিনোদ খান্না হাসপাতালে

বিনোদ খান্না হাসপাতালে

বিনোদ খান্না

শুক্রবার রাত থেকে হাসপাতালে আছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না। তবে এখন তিনি খানিকটা সুস্থ বলে নিশ্চিত করেছেন তার ছেলে বলিউড তারকা রাহুল খান্ন। সংবাদ মাধ্যমকে রাহুল জানিয়েছেন, ‘বাবার অবস্থার বেশ উন্নতি হয়েছে। ​শিগগিরই তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।’

তাৎক্ষণিক সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

বলিউডের সেরা তিন হ্যান্ডসাম অভিনেতাদের একজন মনে করা হয় বিনোদ খান্নাকে। এ তালিকায় তার সঙ্গে আরও আছেন ধর্মেন্দ্র ও শাম্মি কাপুর।

বিনোদ খান্না ১৯৬৮ সাল থেকে শুরু করে প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘মেরে আপনে’, ‘মেরা গাও মেরা দেশ’ ছবিতে তার অভিনয় মনে রেখেছেন অনেকেই।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছেন বিনোদ খান্না। এখন তিনি লোকসভায় গুরুদাসপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:বিনোদ খান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…