বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর লন্ডনে হতে যাচ্ছে দুই দিনের বাংলাদেশ রোড শো, ইউকে ২০১৫। বাংলাদেশ হাইকমিশনের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রোড শো’তে এবারও অংশ নেবে দেশি-বিদেশী বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ।
ক্যানারী ওয়ার্ফে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা, প্রেস মিনিস্টার নাদিম কাদির ও কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খাতুন।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৩ সালের লন্ডন রোড শো’র ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের আগ্রহের পাশাপাশি বেড়েছে বিনিয়োগের পরিমাণ। এবারের রোড শোও বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে জানান আয়োজকরা।






