চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিনা চিকিৎসায়’ ঢাবি ছাত্রের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

বিভিন্ন হাসপাতালে ঘুরে কোথাও চিকিৎসা না পেয়ে মারা গেছেন দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমা। বিশ্ববিদ্যালয়ের আইইআর ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন সুমন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার চ্যানেল আই অনলাইনকে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে। সোমবার সকাল আটটায় খাগড়াছড়ির আগালাশিং পাড়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

সুমনের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই রিব্যাঙ দেওয়ান বলেন: ‘সুমন দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিল। এর আগে ভারতে তার চিকিৎসা হয়। পরে সুস্থ হয়ে দেশে আসে। গত মাসে আবার সে অসুস্থ হয়। তখন দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এসময় সে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য যায় কিন্তু কোথাও তাকে ভর্তি নেওয়া হয় না। পরে সে নিজ বাড়িতে চলে যায়।’

এর আগে গত মাসের ২৬ তারিখ সুমন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ফেসবুকে সেটি তার শেষ স্ট্যাটাস। সে লিখে, ‘আমার করোনা হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।’

সুমনের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শাহীদুর রহমান শান্ত বলেন, ‘ওর নিজের ভবিষ্যতবাণীই সতি হলো। করোনা সন্দেহে বিনা চিকিৎসায় আরেকটি মৃত্যু হলো। ফুসফুসের পানি বেড়ে যাওয়ায় তার অসুস্থতা বেড়ে যায়, আর ঢাকার কোনো হসপিটাল এডমিট নিতে রাজি না হওয়ায় অবশেষে ধীরে ধীরে মৃত্যু হলো তার।’

সুমনের মৃত্যুর পর তার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অলোক হাজরা ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসেও তিনি সুমন চাকমার চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১ বছর ৩০% কম বেতন নেবেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদরা

পরবর্তী

করোনাভাইরাস: টাঙ্গাইলে স্বেচ্ছা লকডাউনে কয়েকটি এলাকা

পরবর্তী

করোনাভাইরাস: টাঙ্গাইলে স্বেচ্ছা লকডাউনে কয়েকটি এলাকা

রোহিঙ্গাদের নিয়ে ৫০ সংগঠনের চিঠিতে স্থানীয়দের উদ্বেগ

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT