চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের নিয়ে ৫০ সংগঠনের চিঠিতে স্থানীয়দের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোহিঙ্গা শিবিরগুলোতে মোবাইল ও ইন্টারনেট যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ স্থগিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক ৫০টি সংগঠন যে যৌথ চিঠি দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজারের স্থানীয়রা।

এই দাবি মেনে নেওয়া হলে তা ‘আত্মঘাতী’ হবে বলেও মনে করছেন কক্সবাজারের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলছেন, ‘বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা বারবার বলছেন, জনসমাগম এড়ানোর জন্য, ঘরে থাকার জন্য। এ ক্ষেত্রে ১১ লক্ষ মানুষকে একটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য কাঁটাতারের বেড়া ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে। কাজেই এই সময়ে এসে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ স্থগিত করার দাবি একেবারেই অযৌক্তিক।’

‘‘রোহিঙ্গারা যেহেতু সবাই কাছাকাছি অবস্থানে একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে আছে সেহেতু তাদের মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষারও প্রয়োজন নেই। তাছাড়া রোহিঙ্গাদের অবাধ চলাচলের সুযোগ করে দেওয়া হলে তারা বাইরে বা মিয়ানমারে গোপনে আসা-যাওয়া করে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়াতে পারে।’’

কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদ অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের অপরাধ দমন করতে শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া থাকা জরুরি। দ্রুত এ নির্মাণ কাজ শেষ করতে হবে। কারণ প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তার কারণে রোহিঙ্গারা আশ্রয় শিবির থেকে পালানোর চেষ্টা করছে।’

‘‘এছাড়া খুন, হত্যা, মাদক ও নারী-শিশু পাচারসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে তারা জড়িয়ে পড়েছে। ক্যাম্পসহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত খুনাখুনির ঘটনা ঘটছে। শিবিরগুলো উন্মুক্ত থাকলে যেকোন সময় তারা লোকালয়ে গিয়ে খুন-রাহাজানিতে লিপ্ত হতে পারে। ইতোপূর্বে এর বহু আলামত আমরা দেখেছি।’’

Reneta

গত বৃহস্পতিবার আর্টিকেল ১৯, আসিয়ান পার্লামেনটারিয়ন ফর হিউম্যান রাটিস, অ্যাকশন করপস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিওন্ড বর্ডারস মালয়েশিয়া, ব্রিটিশ রোহিঙ্গা কমিউনিটি ইউকে, ফরটি রাইটস, কিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ৫০টি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে যৌথভাবে লেখা চিঠিতে বলা হয়, ‘করোনা ভাইরাস বা ‘কোভিড ১৯’ ছড়িয়ে পড়া থামাতে মুঠোফোনের দ্রুত গতির ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবাধ ইন্টারনেট স্বাস্থ্যকর্মীদেরই সেবা দিতে ভালো ভূমিকা রাখে। এ ছাড়া শরণার্থীশিবিরে যারা কাজ করছেন তাদের জন্যও এটি প্রয়োজন।’

চিঠিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে বেড়া নির্মাণের কাজ মহামারি শুরু হওয়ার আগেই শুরু হয়। এই বেড়া নির্মাণ রোহিঙ্গাদের মধ্যে তীব্র ভয় ও অবিশ্বাস সৃষ্টি করেছে যা রোহিঙ্গা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদারকেও।

এ বিষয়ে জানতে চাইলে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের সাবেক আহ্বায়ক মাহমুদুল হক চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের অপরাধ ঠেকাতে আশ্রয় শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া থাকা জরুরি। মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হলেও তারা এখন নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তারা নানাভাবে মূলধারা লোকজনের সঙ্গে মিশে যাচ্ছে। নানা অপরাধমূলক কর্মকানণ্ডে জড়িয়ে পড়ছে।’

‘‘এমতাবস্থায় কাঁটাতার বা দেয়াল নির্মাণ করে রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক ৫০ সংগঠন যে দাবি তুলেছে তা অযৌক্তিক এবং রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: টাঙ্গাইলে স্বেচ্ছা লকডাউনে কয়েকটি এলাকা

পরবর্তী

করোনাভাইরাস: ভারতের এক হাসপাতালেই ২৯ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

পরবর্তী

করোনাভাইরাস: ভারতের এক হাসপাতালেই ২৯ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

মহামারীর সময় বাড়িতে নামাজ শরিয়ত সম্মত: আহমদ শফী

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT