চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনে সেন্সর পেল ‘নাকাব’, মুক্তি ১১৫ প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

সংশয় কাটিয়ে অবশেষে শুক্রবার(২৮ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ‘নাকাব’। তার আগে বৃহস্পতিবার ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শনের পর মুক্তির অনুমতি পায়।

বিনা কর্তনে ‘নাকাব’-এর সেন্সর পাওয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেন সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু। তিনি জানান, ‘নাকাব’কে সেন্সর বোর্ড থেকে কোনো রকম কাটাকুটি ছাড়াই ছাড়পত্র দেওয়া হয়েছে।

‘নাকাব’ নিয়ে তিনি আরো বলেন, ছবিটি ভালো, তবে অনেক লম্বা। প্রায় পৌনে তিন ঘন্টা।

‘নাকাব’ প্রদর্শনীর পর সেন্সর বোর্ডের আরেক সদস্য ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ নিজের অনুভূতি জানিয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নাকাব’ ছবিতে অনেক রিভেঞ্জ আছে। বিশেষ করে বিরতির পর থেকেই টান টান উত্তেজনা। শাকিবের ডাবল রোল। অনেক কিছুতেই নতুনত্ব পেয়েছি। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে!

২১ সেপ্টেম্বর কলকাতার সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তির কথা শোনা গিয়েছিলো। কিন্তু কলকাতায় মুক্তি পেলেও ওইদিন বাংলাদেশে ছবিটি মুক্তির অনুমতি পায়নি। তবে শেষ পর্যন্ত ‘পাষাণ’ ছবির বিণিময়ে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২৮ সেপ্টেম্বর। ছবিটি মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, একশো’র মতো হলে মুক্তি দিতে চেয়েছিলাম ‘নাকাব’। তারচেয়েও বেশি হলে দিতে হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত ১১৫ হল চূড়ান্ত হয়েছে। এই সংখ্যা ১২০ ছাড়াতে পারে।

Reneta

তিনি জানান, সারা দেশের হল মালিকরা ‘নাকাব’ প্রদর্শনের জন্য কাড়াকাড়ি করছেন। ঈদের পর থেকে নতুন ছবিই নেই। ‘নাকাব’ দিয়ে আবার হল চাঙ্গা হবে।

‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’-এর মাধ্যমে প্রথমবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ছবিতে দেখা যাবে কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজিব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসভিএফ ফিল্মসজাজ মাল্টিমিডিয়ানাকাবলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT