চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে ‘অক্সিজেন ব্যাংক’ চালু করছেন প্রযোজক খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২১
বিনোদন
A A
প্রযোজক খোরশেদ আলম খসরু। ছবি: নাহিয়ান ইমন

প্রযোজক খোরশেদ আলম খসরু। ছবি: নাহিয়ান ইমন

করোনায় ভয়াবহতা দিনকে দিন বাড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক দেশে শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেকেই আইসিইউ-সিসিইউতে সুচিকিৎসা পাচ্ছেন না। তবে বেশীরভাগ রোগীর জন্য দেখা দিচ্ছে অক্সিজেনের হাহাকার। তাই করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করতে ‘অক্সিজেন ব্যাংক’ চালু করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ১৯ আগস্ট থেকে ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’ নামে এটি চালু হবে। নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করছি। এর সঙ্গে সমিতির সম্পৃক্ততা নেই। তবে আমার অনেক বন্ধু ও সহকর্মী ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’ তৈরিতে সহায়তা করেছেন।

১৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’-এর উদ্ভোধন হবে। সেখানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থাকবেন বলে সময় দিয়েছেন বলে জানিয়েছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কোনো মানুষ করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের প্রয়োজন পড়ে তবে ‘চলচ্চিত্র অক্সিজেন ব্যাংক’ থেকে বিনামূল্যে অক্সিজেন পাবেন এবং পৌঁছে দেয়া হবে দেশের যে কোনো প্রান্তে। শুরুতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু করা হচ্ছে এই অক্সিজেন ব্যাংক।

প্রযোজক নেতা খসরু পরিষ্কারভাবে জানান, এই উদ্যোগের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তি উদ্যোগ। শুরুতে ৫০ টি সিলিন্ডার দিয়ে শুরু করলেও পরবর্তীতে সরবরাহ আরও বাড়ানো হবে।

তিনি বলেন, প্রথমে চলচ্চিত্র সংশ্লিষ্টরা অক্সিজেন সুবিধা পাবেন। চলচ্চিত্রের মানুষদের প্রয়োজন মিটিয়ে যদি অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত থাকে তবে পরবর্তীতে সাধারণ মানুষের কথা বিবেচনায় রাখা হবে।

Reneta

এখনও পর্যন্ত ২৩টির মতো সিনেমা প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সর্বশেষ প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। সেপ্টেম্বর মাসে নামী এ প্রযোজক সরকারী অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানালেন। যেটি পরিচালনা করবেন হৃদয়ের কথা, আরও ভালোবাসবো তোমায় খ্যাত পরিচালক এস এ হক অলিক।

খসরু জানান, শুটিং হবে সুনামগঞ্জ ও জামালপুরে। ইতোমধ্যে ‘গলুই’-এর জন্য শাহ আলম সরকারের লেখা ও ইমন সাহার সুরে কুমার বিশ্বজিত নৌকা বাইচের একটি গানে কণ্ঠ দিয়েছেন। দুর্দান্ত হয়েছে গানটি। আরেকটি গান করছেন হাবিব।

শোনা যাচ্ছে, ‘গলুই’ সিনেমার নায়ক হবেন ঢাকাই সিনেমার ‘মহাতারকা’ শাকিব খান। প্রযোজক খসরু বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। বর্তমানে প্রিপ্রডাকশনে কাজ চলছে। তিনি বলেন, আমার সব সিনেমা পুরোপুরি বাণিজ্যিক ধারার। ভিন্ন ধারার গল্প নিয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছি, তার মানে ‘গলুই’ কিন্তু আর্টফিল্ম নয়- গ্রামীণ পটভূমির গল্প। অনুদানের সিনেমা হলেও কোথাও ছাড় দেব না। সরকার যে আস্থা রেখেছেন, সেই আস্থার মূল্য দিতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমন সাহাএস এ হক অলিকখোরশেদ আলম খসরুপ্রযোজক খসরুলিড বিনোদনসুপারস্টার শাকিব খানহাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT