চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত সিরিয়ান যুদ্ধ বিমানের পাইলট জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে বিধ্বস্ত সিরিয়ার সামরিক বিমানের পাইলটকে নয় ঘন্টাব্যাপী অনুসন্ধান শেষে জীবিত উদ্ধার করা হয়েছে।  সিরিয়ার হাতাই প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত কিছু জানা যায়নি। শুধুমাত্র সিরিয়ান নাগরিক বলেই তার পরিচয় জানা যায়।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বিধ্বস্ত বিমানটিকে সিরিয়ান মিগ-২৩ জেট বলে উল্লেখ করেন যা সিরিয়ার সীমান্ত থেকে ২২ মাইল দূরে ইয়ালাসিক গ্রামে বিধ্বস্ত হয়। তবে তুরস্কের দক্ষিণাংশে এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত একটি ইসলামি জঙ্গি সংগঠন অবশ্য দাবি করেছে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। জঙ্গি দল আহরার আল-শাম একটি ভিডিও টুইট করে, যেখানে বিমানটিকে ‘লক্ষ্যবস্তু’ হতে দেখা যায়। সেখানে বলা হয়, বিমানটি সিরিয়ার দক্ষিণাংশের ইদলিব প্রদেশের বোমা হামলা চালানোর সময় বিরোধীবাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়।

কিন্তু এই ধরনের হামলার বিষয় সিরিয়ার সরকার নিশ্চিত করেনি। সীমান্ত লঙ্ঘণের কারণেও বিমানটি হামলার শিকার হয়নি বলে সিরিয়ার হাতাই প্রদেশের গভর্নর এর্দাল আতা উল্লেখ করেন।

সিরিয়ার বিদ্রোহী বাহিনীকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। তুরস্ক-সিরিয়া সীমান্তের সিরিয়া অংশেও তুরস্কের সামরিক বাহিনী কুর্দিশ বিদ্রোহী যোদ্ধা এবং কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

ট্যাগ: বিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজিএমইএ ভবন ভাঙা হলে তা হবে আইনের শাসনের বিরাট দৃষ্টান্ত

পরবর্তী

‘বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের মতো ডাকসু’

পরবর্তী

'বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের মতো ডাকসু'

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ

আগের রাতে ভোটের 'কর্মকাণ্ড' হলে কাউকেই ছাড় নয়: ইসি সচিব

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT