চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুয়ের্তো রিকোর দিকে এগোচ্ছে বিধ্বংসী হারিকেন মারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
হারিকেন মারিয়া-পুয়ের্তো রিকো

ব্যাপক বিধ্বংসী ঘূর্ণিঝড় মারিয়া ক্যারিবীয় দ্বীপ ডমিনিকাতে আঘাতের পর আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ হারিকেন-এ পরিণত হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ মাইল বেগে ভার্জিন আইল্যান্ড ও পুয়ের্তো রিকোর দিকে এগিয়ে যাচ্ছে মারিয়া।

মাঝখানে কিছু সময়ের জন্য সামান্য দুর্বল হয়ে ক্যাটাগরি ৪-এ নামলেও পরে আগের চেয়েও শক্তিশালী হয়ে এগোতে শুরু করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সেইন্ট ক্রইক্স দ্বীপ অতিক্রম করার পর মারিয়া বুধবার সকালে ভার্জিন আইল্যান্ড ও পুয়ের্তো রিকোতে আঘাত হানতে পারে। এজন্য ওইসব এলাকায় নৌ-বন্দর এবং বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাতে ঘন্টায় ১৬০ মাইল বাতাসের গতিবেগ নিয়ে ডমিনিকায় আঘাত হানে মারিয়া। মারিয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ক্যারিবীয় অঞ্চল।

ঘূর্ণিঝড়ের প্রকোপে তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ঝড়ে একজনের প্রাণহানি এবং আরও বেশ কয়েকজনের নিখোঁজের কথা জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।

হারিকেন মারিয়া-পুয়ের্তো রিকো
স্যাটেলাইট ইমেজে মঙ্গলবার মারিয়ার অবস্থা

উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুয়ের্তো রিকোর গভর্নর। এছাড়াও ক্যারিবীয় দ্বীপটির পুরো ৩৫ লাখ বাসিন্দাকেই পুরোটা সময় নিরাপদে থাকার ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

Reneta

হারিকেন মারিয়ার প্রকোপ থেকে বাঁচতে কয়েকশ’ আশ্রয়কেন্দ্র খুলেছে কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টরা বলছেন, কী পরিমাণ হতাহতের ঘটনা ঘটবে তা আসলে নির্ভর করছে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাগুলো জনগণ কতটা গুরুত্ব দিয়ে নিচ্ছে।

চলতি মাসের প্রথম দিকে আঘাত আনা আরেক বিধ্বংসী ক্যাটাগরি ৫ হারিকেন ইরমার মতো প্রায় একই গতিপথ ধরে এগোচ্ছে মারিয়া। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরমার আঘাতে রয়ে যাওয়া ধ্বংসাবশেষ মারিয়ার তীব্র বেগের বাতাসকে আরও বেশি বিপজ্জনক করে তুলতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়পুয়ের্তো রিকোহারিকেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT